Loading live market data...
Loading active stocks...
Connecting...

১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৫ টাকার জিনিস কিনতে গিয়ে যদি হঠাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কেটে যায় ১,৫১৫ টাকা, তাহলে কী করবেন? অনেকেই হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন। কিন্তু এক ফল বিক্রেতার আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারণ ভুল বুঝতে পেরেই তিনি যা করলেন, তা আজকের দিনে খুব একটা দেখা যায় না।

মাত্র ১৫ টাকার কলা কিনতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিলেন ১,৫১৫ টাকা! পুনের এক সাধারণ ফল বিক্রেতার সততা এখন নেটদুনিয়ায় প্রশংসার ঝড় তুলেছে। ঘটনাটি শেয়ার করেছেন “সুপারব্রো” নামে পরিচিত এক এক্স ব্যবহারকারী। তিনি জানান, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতেই একটি ফলের দোকান থেকে তিনটি কলা কিনছিলেন। দাম ছিল মাত্র ১৫ টাকা। কিন্তু অসাবধানতাবশত ইউপিআই পেমেন্ট করার সময় ভুল করে ১,৫১৫ টাকা টাইপ করে ফেলেন এবং খেয়াল না করেই লেনদেন সম্পন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ছেলের বিয়ের দিনই চিরবিদায় বাবার, শেষকৃত্য শেষে বিয়ের পিঁড়িতে বর

কিছু দূর যাওয়ার পর হঠাৎই দোকানদার তাকে ডাকতে শুরু করেন। শুধু ডাকেই থেমে থাকেননি, ব্যস্ত রাস্তার যানজটের মধ্যেও তাঁর পিছু ধাওয়া করেন। প্রথমে কিছু বুঝতে না পারলেও পরে মোবাইল দেখে নিজের ভুল বুঝতে পারেন ওই ক্রেতা। এরপর ফল বিক্রেতা কোনও দ্বিধা না করেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত ১,৫০০ টাকা ফেরত দেন। শুধু তাই নয়, খুব শান্তভাবে ভবিষ্যতে পেমেন্ট করার সময় আরও সতর্ক থাকার পরামর্শও দেন। পুরো ঘটনাটি পরে হাসি-মজার মধ্যেই শেষ হয়।

পোস্টটির সঙ্গে ওই ব্যক্তি পেমেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথাও জানান। কেউ লিখেছেন, জুসের দোকানে ভুল করে বেশি টাকা পাঠানোর পর বিক্রেতা পুরো টাকাই ফিরিয়ে দিয়েছিলেন। আবার কেউ বলেন, দশমিকের ভুলে পেট্রল পাম্পে এমন ঘটনা প্রায়ই ঘটে। তবে সকলের অভিজ্ঞতা ভালো নয়। এক ব্যবহারকারী দাবি করেন, একই ভুল করার পর এক দোকানদার অতিরিক্ত টাকা ফেরত দিতে রাজি হননি।

বাংলা–সহ ৫ রাজ্যে উঠে গেল নির্বাচনী আচরণবিধি, জানাল নির্বাচন কমিশন

ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যেই শিমলায় শুটিংয়ে ব্যস্ত মা নীতু, আতঙ্কে ছিলেন রণবীর

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

‘গে ডেটিং’ অ্যাপে সঙ্গী খুঁজতে গিয়েই বিপদ, শেষে ভয়ঙ্কর পরিণতি যুবকের

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

গরমে শরীরকে রাখুন ঠাণ্ডা! পেট ভাল রাখতে বানান বড়ি দিয়ে লাউয়ের শুক্তো

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?

পুরুলিয়ায় ‘পরিকল্পিতভাবে’ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

রোজ হজমের সমস্যায় ভুগছেন? এই এক আচারেই দূর হবে অম্বল

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত তেহরান, যা জানালেন ইরানি প্রেসিডেন্ট

গরমে টক দই খাচ্ছেন? স্বাদ বদলাতে ট্রাই করুন বিদেশের এই ৫ জনপ্রিয় পদ