পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে মুচমুচে, ভিতরে নরম। এক কামড়েই মন জয় করে নেওয়া সাবুদানা টিক্কি এখন শুধু উপবাসের খাবার নয়, সারা বছরের জনপ্রিয় স্ন্যাকস। নবরাত্রি এলেই এই বিশেষ পদ ঘরে ঘরে তৈরি হয়। তবে অনেক সময় বাড়িতে বানাতে গিয়ে টিক্কি অতিরিক্ত নরম হয়ে যায়, তেলে ভেঙে পড়ে কিংবা কাঙ্ক্ষিত মুচমুচে স্বাদ আসে না। অথচ কয়েকটি সহজ কৌশল মেনে চললেই বাড়িতেই তৈরি করা সম্ভব রেস্তরাঁ-স্টাইলের পারফেক্ট সাবুদানা টিক্কি। দেখে নিন কীভাবে বানাবেন এই জনপ্রিয় পদ।

 উপকরণ

২৫০ গ্রাম সাবুদানা, ১০০ গ্রাম সেদ্ধ আলু, ৫০ গ্রাম ভাজা ও ভাঙা বাদাম, ১০ গ্রাম কুচোনো আদা, ১০ গ্রাম কুচোনো কাঁচা লঙ্কা, ১০ গ্রাম কুচোনো ধনেপাতা, ৫ গ্রাম জিরে গুঁড়ো, স্বাদমতো সেন্ধা নুন, গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো, ৫০ মিলি দেশি ঘি।

পদ্ধতি

১. সাবুদানা ভিজিয়ে রাখুনঃ প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। খেয়াল রাখবেন যেন বেশি নরম না হয়ে যায়। জল ঝরিয়ে আলাদা করে রাখুন।

২. মিশ্রণ তৈরি করুনঃএকটি বড় পাত্রে সেদ্ধ আলু মেখে নিন। এরপর তাতে ভাজা বাদাম, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে গুঁড়ো, নুন ও গোলমরিচ মেশান।

৩. সাবুদানা মেশান: এবার ভেজানো সাবুদানা মিশিয়ে ছোট ছোট টিক্কির আকার দিন।

৪. টিক্কি ভাজুনঃ তাওয়ায় ঘি গরম করে মাঝারি আঁচে টিক্কিগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। দু’পিঠ সমানভাবে ক্রিসপি করে নিন।

৫. গরম গরম পরিবেশনঃ পুদিনা চাটনি, তেঁতুল চাটনি বা দইয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পারফেক্ট মুচমুচে টিক্কির ৬ টিপস

১. সাবুদানা ঠিকমতো ভেজানো জরুরি। অতিরিক্ত ভিজে গেলে টিক্কি চিটচিটে হয়ে যায়। তাই সাবুদানা শুধু নরম হওয়া পর্যন্তই ভিজিয়ে রাখুন।

২. শুকনো আলু ব্যবহার করুন। আলুতে জল থাকলে টিক্কি ভেঙে যেতে পারে। তাই আলু ভালভাবে শুকিয়ে ব্যবহার করুন।

৩. বাদাম দিন বাড়তি ক্রাঞ্চের জন্য।মোটা করে ভাঙা বাদাম টিক্কিতে বাড়তি মুচমুচে ভাব আনে।

৪. ভেজা হাতে টিক্কি গড়ুন। সাবুদানা হাতে লেগে যায়। তাই হাতে সামান্য জল বা তেল মেখে টিক্কি তৈরি করুন।

৫. মাঝারি আঁচে ভাজুন। অতিরিক্ত আঁচে বাইরেটা পুড়ে গেলেও ভিতর কাঁচা থেকে যেতে পারে।

৬. সঙ্গে সঙ্গে পরিবেশন করুন। ঠান্ডা হয়ে গেলে টিক্কির মুচমুচে ভাব কমে যায়। তাই গরম গরম খাওয়াই সেরা।

কোন কোন খাবারের সঙ্গে পরিবেশন করবেন?

ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, নারকেলের চাটন, টক দই, ফলের স্যালাড

উপবাস হোক বা সন্ধ্যার মুখরোচক জলখাবার,সাবুদানা টিক্কি সহজেই হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের পদ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২