Loading live market data...
Loading active stocks...
Connecting...

দুর্দান্ত ব্যাটারি ও গেমিং পারফরম্যান্সে  নতুন সমীকরণ, Oneplus Nord 6 -এ মুগ্ধ টেকপ্রেমীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্মার্টফোনের বাজারে এখন লড়াইটা শুধু ক্যামেরা বা ডিজাইনের নয়, ব্যাটারি, গেমিং পারফরম্যান্স এবং সার্বিক ব্যবহারিক অভিজ্ঞতাই হয়ে উঠছে আসল মাপকাঠি। এই জায়গাতেই নতুন আগমন OnePlus সংস্থার । এই সংস্থার নতুন স্মার্টফোন OnePlus Nord 6 মিড-রেঞ্জ সেগমেন্টে এমন কিছু ফিচার নিয়ে এসেছে, যা প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে ইতিমধ্যেই। সবচেয়ে বড় আকর্ষণ ফোনটির ৯,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জে টানা দু’দিন, হালকা ব্যবহারে প্রায় আড়াই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম এই ডিভাইস। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি ভারী বা অস্বস্তিকর নয়,এই ভারসাম্য বজায় রাখাই OnePlus-এর বড় সাফল্য বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা। সঙ্গে রয়েছে ৮০W ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পারফরম্যান্সের দিক থেকে Nord 6 যথেষ্ট উন্নত। এতে ব্যবহার করা হয়েছে Snapdragon 8s Gen 4 চিপসেট, যা মাল্টিটাস্কিং থেকে হাই এন্ড গেমিং সব ক্ষেত্রেই স্মুথ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। OnePlus দাবি করছে, জনপ্রিয় গেমে ১৬৫ FPS পর্যন্ত গেমিং সাপোর্ট পাওয়া যাবে, যা এই সেগমেন্টে ফোনটিকে আলাদা করে তুলতে পারে। ডিসপ্লেতেও রয়েছে প্রিমিয়াম ছোঁয়া AMOLED প্যানেল , উচ্চ রিফ্রেশ রেট এবং উজ্জ্বল ভিজ্যুয়াল আউটপুটসহ এই ফোনে ভিডিও স্ট্রিমিং হোক বা গেমিং, ব্যবহারকারীরা পাবেন প্রাণবন্ত স্ক্রিন এক্সপেরিয়েন্স। এছাড়া AI-ভিত্তিক ফিচার, উন্নত কানেক্টিভিটি এবং জলধুলো প্রতিরোধী বিল্ড ফোনটিকে আরও ব্যবহারযোগ্য করে তুলেছে।

সব মিলিয়ে,  স্মার্টফোন কেনার ক্ষেত্রে যাঁরা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত পারফরম্যান্স এবং প্রিমিয়াম ব্যবহারের অভিজ্ঞতাকে প্রাধান্য দেন, তাঁদের পছন্দের তালিকায় সহজেই জায়গা করে নিতে পারে  এই ফোন। প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা যতই বাড়ুক, ব্যবহারকারীর বাস্তব চাহিদাকে কেন্দ্র করে তৈরি এই ফোন মিড রেঞ্জ সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করতে পারে এমনটাই মনে করছে টেক মহল। কম দামের ‘অলরাউন্ডার’ ফোন খুঁজলে Oneplus Nord 6  নিঃসন্দেহে থাকবে আলোচনার শীর্ষে ।

ভোটের সময় অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন বিজয়

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

পালাবদলের পরই অ্যাকশন, কলকাতা পুলিশে ব্যাপক রদবদল

চন্দ্রনাথ খুনে নয়া মোড়, অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ

লেবাননে ইজরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ৪০ জন

প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি? মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পার, এখনও অধরা আততায়ীরা

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়