Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘরে বসেই চাকরির সুযোগ, প্রায় দু’হাজার কর্মী নিচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক, কারা যোগ্য?

সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) পক্ষ থেকে দেশজুড়ে অ্যাপ্রেন্টিস পদে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি ব্যাঙ্কে কাজের সুযোগ খুঁজছেন? বহুদিন ধরে চাকরির পরীক্ষা দিয়েও কোনও লাভ হচ্ছে না? এবার আপনার জন্যে দারুণ খবর। সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) পক্ষ থেকে দেশজুড়ে অ্যাপ্রেন্টিস পদে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দু হাজার লোক নেওয়া হবে। তবে এই পদের জন্যে চাকরি প্রার্থীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। সুতরাং স্নাতক ডিগ্রিধারী যুবক যুবতীদের জন্যে এটি নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঘরে বসেই আবেদনের সুযোগ পাবেন। ব্যাঙ্ক সূত্রের খবর, প্রায় ১৮৬৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।

তবে আকর্ষণীয় বিষয় হল, পশ্চিমবঙ্গে ৫৬ টি আসন বরাদ্দ রয়েছে। এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্যে আরও ৩ টি আসন সংরক্ষিত রয়েছে। সুতরাং এটাও রাজ্যবাসীদের জন্যে দুর্দান্ত খবর। তবে এই চাকরির জন্যে আবেদনকারী দের অবশ্যই ভারতীয় হতে হবে। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া যে প্রার্থীরা দেশের যে অঞ্চল থেকে আবেদন করবেন, তাঁদের সেই অঞ্চলের ভাষায় সাবলীল হওয়া আবশ্যিক। বয়সের দিক দিয়ে এই চাকরির জন্যে প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় মিলবে। পাশাপাশি এই চাকরির মাসিক বেতন কাঠামোও বেশ আকর্ষণীয়।

গ্রামীণ বা আধা শহর এলাকায় মাসিক ১৫,০০০ টাকা, শহরাঞ্চলে ১৮,০০০ টাকা এবং মেট্রো শহরগুলিতে কর্মরতদের ২০,০০০ টাকা মাসিক বেতন মিলবে। তবে যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা এবং স্থানীয় ভাষায় দক্ষতার নিরিখে যাচাই-বাছাই করা হবে। এই পরীক্ষায় আবেদন করতে হলে, আবেদনকারীরদের ইউনিয়ন ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটে হয়ে আবেদন করতে হবে। ব্যক্তিগত ও প্রয়োজনীয় নথি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৯ এপ্রিল থেকে, চলবে ১৯ মে পর্যন্ত। তাই এখনও যদি আপনি আবেদন না করে থাকেন, তাহলে শীঘ্রই আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন।

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে মৃত ৩, নিখোঁজ একাধিক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক