‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর একঝাঁক নেতা মন্ত্রী হিসাবে। যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির। সেখানে বসেছে চাঁদের হাটও। এদিন শপথ নেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। রাজ্য মন্ত্রিসভার সদস্য হচ্ছেন তিনি। আর এই দিনে বড় কথা বললেন দিলীপ।

এদিকে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। শনিবার এখান থেকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানেই দিলীপ ঘোষ বলেন, ‘‌আপনাদের ধারণা কারও জন্য কারও গুরুত্ব বাড়ে বা কমে। দল ঠিক করে কাকে কখন গুরুত্ব দেবে। আর আমার মন্ত্রিত্ব বা দফতর এখনও ফাইনাল হয়নি। যা হচ্ছে সব সোশ্যাল মিডিয়ায়। তাই দেখে মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছে। তাদের তাড়া করে বের করতে হচ্ছে। দল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নাম ঠিক করেছে। সেই অনুয়ায়ী শনিবার মুখ্যমন্ত্রী শপথ নেবেন। তার সঙ্গে শুক্রবার রাজভবনে কিছু ক্যাবিনেট মন্ত্রীর নাম জমা পড়েছে।’‌

অন্যদিকে ইকোপার্কে প্রাতঃভ্রমণ করা দিলীপের অভ্যাস। এদিনও সেটার অন্যথা হয়নি। তারপর এখান থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শপথ মঞ্চে যান তিনি। তার আগে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‌সুব্রত মুখোপাধ্যায়ের মতো প্রথিতযশা এক রাজনৈতিক ব্যক্তিত্ব পঞ্চায়েত দফতরে একসময় ছিলেন। উনি কতটা কাজ করতে পেরেছেন আমি জানি না। ওনার যোগ্যতা অপরিসীম। মেয়র হিসেবে উনি অবিস্মরণীয়। কিন্তু ওই দলে একটাই পোস্ট। বাকি সব ল্যাম্প পোস্ট ছিল। কাউকে কাজ করতে দেওয়া হতো না। সমস্ত সিস্টেম শেষ হয়ে গিয়েছিল। তাই বাংলার আজ এই দুরবস্থা। বিজেপি উন্নয়নের একটা মডেল সারা দেশে তৈরি করেছে। তাতে ব্যক্তি নয়। দল বড়। দায়িত্ব বড়।’‌

এছাড়া শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি। একইসঙ্গে আগামী দিনে বেশ কয়েকটি কাজের কথাও বলেছেন তিনি। দিলীপ ঘোষের কথায়, ‘‌পার্টি চায় শুভেন্দু আর আমি একসঙ্গে কাজ করি। এত পরিশ্রম করে জয় পেয়েছি। মানুষ নিরাশ হবেন না এটুকু আশা করি। ভাল কাজ হবে। মানুষ এটাই চেয়েছিল। তাদের ইচ্ছা আমাদের কাজে প্রতিফলিত হবে। খুব দ্রুত ব্যবস্থা হবে। আপনারাও দেখতে পাবেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির শপথ নিতে কেটে গেল ৭৫ বছর। তাঁর স্বপ্ন অবশেষে সফল হয়েছে। ৩২১ দলীয় কর্মীর প্রাণ গেছে। মানুষ আশীর্বাদ করেছেন। বহু মানুষ যারা তৃণমূলকে আটকাতে বিজেপিকে সমর্থন দিয়েছে। বাংলার রাজনীতিতে হাজার হাজার খুন হয়েছে। আমরা সবাইকে বিচার দেওয়ার চেষ্টা করব।’‌

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান