কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেওয়ার পর শনিবার বিকেল থেকে ভবানীপুর ও বালিগঞ্জ এলাকায় একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এরপর শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী উপস্থিত হন দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে। মাথায় ঝুড়ি নিয়ে তার মধ্যে মায়ের জন্য নতুন শাড়ি, সিঁদুর, আলতা, জবা ফুলের মালা ও অন্যান্য পুজোর উপকরণ নিয়ে শুভেন্দু অধিকারী হাজির হন কালীঘাট মন্দিরের গর্ভগৃহে। শঙ্খ বাজিয়ে শুভেন্দু অধিকারীকে কালীঘাট মন্দিরে স্বাগত জানানো হয়। এরপর কালীঘাট মন্দিরে (Kaligaht Temple) মায়ের কাছে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী।

মন্দিরের পুরোহিতের সঙ্গে কন্ঠ মিলিয়ে মায়ের পায়ে অঞ্জলি নিবেদন করেন শুভেন্দু অধিকারী। এদিন তার সঙ্গে ছিল তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য বিজয়ী বিধায়করা। কালীঘাটে মায়ের কাছে আরতি করেন শুভেন্দু। এর আগে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘে যান মুখ্যমন্ত্রী(CM)। সেখানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের পাশাপাশি কার্তিক মহারাজ। শনিবার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন চেতলা এলাকায় তাকে জেতানোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানাতে।শনিবার ব্রিগেডের শপথ নেওয়ার পরই তিনি নবান্নে গিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের তিনি নবান্নের সভাঘরে মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের উপস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি (DG) সিদ্ধিনাথ গুপ্তা ও কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে নিয়ে বৈঠক করবেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হয়েছেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। একই সঙ্গে ব্যক্তিগত সচিব হয়েছেন শান্তনু বালা।

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনির পুত্র মোজতবার

স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের