এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি: এন্টালিতে প্রোমোটারকে কুপিয়ে খুনের ঘটনায় আরও ১ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে হাসনাবাদ থানা এলাকা থেকে ভোলা কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আগেই এক অভিযুক্ত ধরা পড়েছিল পুলিশের কাছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে খুন হন তাপস নস্কর নামে এক ব্যক্তি। ঘটনার পরেই খুনের সঙ্গে যুক্ত সন্দেহে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনকে পাকড়াও করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই হত্যাকাণ্ডের পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই। তাপস নস্করের খুনের ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানে নাম ছিল ভোলা করের।

সূত্রের খবর, বিভিন্ন জায়গায় প্রোমোটিংয়ের কাজ করতেন তাপস নস্কর। একাধিক অবৈধ কাজকর্মের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় থানাতেও তার নাম রয়েছে। নির্বাচনের সময় নজরবন্দিও ছিল সে। গত ৫ মে এন্টালির চৌধুরী লেনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানা গিয়েছে। তারপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ভোলা করকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানতে চাইছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাই জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে খবর, প্রোমোটারি নিয়ে সমস্যার জেরে খুন হতে পারে তাপস নস্কর। 

 

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে থামাল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ