৫ দিনে রুপোর দাম এক লাফে ১১,০০০ টাকা বাড়ল, গগনচুম্বী সোনাও

১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ১,২০০ টাকা বেড়েছে। আর রুপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ১১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহজুড়ে সোনা-রুপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) উভয় মূল্যবান ধাতুর দামই বেড়েছে। যদিও ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের পর থেকেই ক্রমাগত কমছিল সোনা-রুপোর দাম। তবে গত সপ্তাহ জুড়ে সোনা-রুপোর দামে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ১,২০০ টাকা বেড়েছে। আর রুপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ১১,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে, রুপোর দাম বাড়া সত্ত্বেও এই মূল্যবান ধাতুটি তার সর্বোচ্চ দামের চেয়ে ১.৯৫ লক্ষ টাকা কমে বিক্রি হচ্ছে, আর সোনা ৫০,০০০ টাকারও বেশি কমে বিক্রি হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে প্রতি কেজি রুপোর দাম প্রায় ৪ লক্ষ টাকায় পৌঁছেছিল। যা কিনা ইতিহাসে প্রথম। পাল্লা দিয়ে সোনাও ২ লাখ টাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই উভয় মুল্যবান ধাতুর দাম কমছে। সোনার দামের কথা বলতে গেলে, গত সপ্তাহে সোনার দাম বেড়েছে। MCX-এ, ৫ জুন মেয়াদপূর্তি ১০ গ্রাম সোনার দাম ১ মে ১,৫১,৩৫২ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু গত শুক্রবার তা বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৫২,৫৮৯ টাকায় পৌঁছেছে। ফলস্বরূপ, এই মূল্যবান হলুদ ধাতুটির দাম ১,২৩৭ টাকা বেড়েছে। তবে দাম বাড়ার পরেও সোনা তার সর্বোচ্চ দামের চেয়ে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। জানুয়ারি মাসে, সোনার ফিউচার দাম প্রথমবারের মতো ২ লক্ষ টাকা অতিক্রম করেছিল। তখন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম হয়েছিল ২,০২,৯৮৪ টাকা। কিন্তু বর্তমান ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা প্রায় ৫০,৩৯৫ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে রুপোর দামের কথা বলতে গেলে, এই মূল্যবান ধাতুটির দাম গত পাঁচদিনে  প্রতি কেজিতে ১১,০৬২ টাকা দাম বেড়েছে। ১ মে ৩ জুলাই মেয়াদোত্তীর্ণ রুপোর দাম প্রতি কেজিতে ২,৫০,৯৩৭ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু গত শুক্রবার তা বেড়ে ২,৬১,৯৯৯ টাকায় বন্ধ হয়েছে। সুতরাং পাঁচ দিনে রুপোর দাম প্রায় ১১,০০০ টাকারও বেশি বেড়েছে, তবে এই বৃদ্ধি সত্ত্বেও রুপো এখন সর্বোচ্চ অনেক কম দামে বিক্রি হচ্ছে। সোনার মতো রুপোর দামও জানুয়ারিতে ৪,৫৭,৩২৮ টাকায় পৌঁছেছিল। কিন্তু এই দাম থেকে এখনও পর্যন্ত প্রতি কেজি রুপোর দাম ১,৯৫,৩২৯ টাকা কমেছে। অন্যদিকে ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, IBJA.com অনুসারে, এক সপ্তাহের মধ্যে ২৪-ক্যারেট সোনার দাম ১,৫০,২৬৩ টাকা থেকে বেড়ে ১,৫১,০৭৮ টাকা হয়েছে। আর রুপোর দাম ২,৪০,৩৩১ টাকা থেকে বেড়ে ২,৫৫,৬০০ টাকা হয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২