শূন্য হয়ে যেতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স! গ্যাস সিলিন্ডারের পেছন ভুলেও রাখবেন না যে জিনিসগুলি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, অনেকের বিশ্বাস অনুযায়ী এটি সংসারের সুখ-সমৃদ্ধির কেন্দ্রও। কিন্তু অজান্তেই রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পিছনে পুরনো পলিথিন, ঝাঁটা, খবরের কাগজ বা জঞ্জাল জমিয়ে রাখার অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। বাস্তুশাস্ত্র বলছে, এই ছোট ভুলেই বাড়তে পারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা এমনকি দুর্ঘটনার আশঙ্কাও।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, গ্যাসের চুলা ও সিলিন্ডার ‘অগ্নি তত্ত্ব’-এর প্রতীক। অন্যদিকে আবর্জনা, পলিথিন বা পুরনো জিনিসকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। ফলে সিলিন্ডারের আশেপাশে নোংরা বা জঞ্জাল জমলে বাড়ির ইতিবাচক শক্তি বাধাপ্রাপ্ত হয়। এর প্রভাব পড়তে পারে পরিবারের আর্থিক অবস্থা ও মানসিক শান্তির উপরও।

কী কী ভুল একেবারেই করবেন না?

•সিলিন্ডারের পিছনে পলিথিন বা কাগজ রাখবেন না।  এতে আগুন লাগার ঝুঁকি যেমন বাড়ে, তেমনই বাস্তুমতে সংসারে অশান্তি ও অর্থক্ষতির আশঙ্কা তৈরি হয়।

•ঝাঁটা বা মোছার কাপড় সিলিন্ডারের পাশে রাখবেন না , বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। রান্নাঘরের অগ্নিস্থানের পাশে ঝাঁটা রাখলে সংসারের সমৃদ্ধি নষ্ট হতে পারে বলে মনে করা হয়।

•পুরনো জুতো-চপ্পল রান্নাঘরে রাখবেন না বাইরে থেকে আসা ধুলো ও নেতিবাচক শক্তি রান্নাঘরের পবিত্রতা নষ্ট করে। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও সৌভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।

•সিলিন্ডারের চারপাশে জঞ্জাল জমতে দেবেন না , গ্যাস লিক করলে কাগজ, প্লাস্টিক বা কাপড় দ্রুত আগুন ধরে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বাস্তু অনুযায়ী, রান্নাঘরের গ্যাস চুলা দক্ষিণ-পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ বলে ধরা হয়। পাশাপাশি সিলিন্ডারের আশপাশ পরিষ্কার ও খোলামেলা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ নিরাপত্তা ও ইতিবাচক পরিবেশ- দু’টির জন্যই পরিষ্কার রান্নাঘর অত্যন্ত জরুরি।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ