গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

Share:

নিজস্ব প্রতিনিধি : এতদিন রাজ্য সচিবালয় নবান্নকে সাদা-নীল আলোর সাজেই দেখতে অভ্যস্ত ছিল রাজ্যবাসী। তবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের পর নবান্নের(Nabanna) ছবিটাই বদলে গেল। রবিবার সন্ধ্যায় গেরুয়া রঙের আলোয় আলোকিত হয়ে উঠল রাজ্য সচিবালয় ভবন, যা দূর থেকেও স্পষ্টভাবে নজরে পড়ছে সকলের।হাওড়ায় গঙ্গার ধারে অবস্থিত ‘নবান্ন’ ভবনে লাগানো গেরুয়া আলোকসজ্জা (Saffron Lighiting)পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই সেই আলোর ছবি মোবাইল ফোনে ভিডিও করেন।বিজেপি সরকার গঠনের পর প্রশাসনিক ও রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের প্রতীক হিসেবেও এই দৃশ্যকে দেখছেন অনেকে।

সন্ধ্যা নামতেই পুরো সচিবালয় চত্বর গেরুয়া আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। বিদ্যাসাগর সেতু ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ এই নতুন রূপ প্রত্যক্ষ করেন। অনেকে আবার মোবাইল ফোনে সেই মুহূর্ত সোশ্যাল মাধ্যমে লাইভ করেন।দীর্ঘদিন ধরে নীল-সাদা রঙের পরিচয়ে পরিচিত নবান্ন এখন নতুন রঙে সেজে উঠে রাজনৈতিক মহলেও জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এদিকে,সোমবার সকালে গার্ড অব অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে। সকাল সাড়ে ৯টায় নবান্নে গার্ড অব অনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। দুপুর দেড়টায় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

নবান্নে এই বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিকেল ৪টের সময় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বিকেল ৫টায় পুলিশের আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে সোমবার ম্যারাথন নবান্নে বৈঠকের দরুন রবিবারী সেখানে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান নবান্নে সোমবার যেহেতু বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর তাই তিনি সিকিউরিটি রিভিউ করতে এসেছিলেন। নবান্নে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক আছে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার।

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা