স্টক এক্সচেঞ্জের প্রাক্তন প্রধান চিত্রা রামাকৃষ্ণাকে সিবিআই জেরা

বৃহস্পতিবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্টক এক্সচেঞ্জের প্রাক্তন প্রধান চিত্রা রামাকৃষ্ণাকে জেরা করল সিবিআই। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। স্টক এক্সচেঞ্জের প্রাক্তন কর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তথ্যপাচারের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চিত্রা রামাকৃষ্ণাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পেয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিকের দল চিত্রা রামাকৃষ্ণার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে তারা বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ভারতীয় স্টক এক্সচেঞ্জের প্রাক্তন কর্তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্টক এক্সচেঞ্জের সিইও থাকাকালীন আনন্দ সুব্রহ্মণিয়মকে গ্রুপ অপারেটিং অফিসার পদে নিয়োগ করে। শুধু তাই নয়, স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি বোর্ডের তরফ থেকে এই নিয়োগের ব্যাপারে আপত্তি তোলা হলেও চিত্রা রামকৃষ্ণ আনন্দ সুব্রহ্মণিয়মকে ওই পদে বহাল রাখার সিদ্ধান্তে অবিচল ছিলেন। তথ্য পাচারের ঘটনাটি ঘটে ২০১০ থেকে ২০১৪- এই চার বছর ধরে। জানা গিয়েছে, স্টক এক্সচেঞ্জের সার্ভার হ্যাক করা হয়েছিল।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, চিত্রা রামকৃষ্ণা ছাডা়ও আরও কয়েকজন সিবিআইয়ের আতসকাচের তলায় রয়েছে। এঁরা হলেন ম্যানেজিং ডাইরেক্টর, সঞ্জয় গুপ্তা, অজয় শাহ। পাশাপাশি বেশ কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে সিবিআই অভিযোগ রুজু করেছে। সুত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বাকিদেরও কয়েকদিনের মধ্যে জেরা করবে।

আরও পড়ুন ৩০০ কোটি টাকা প্রতারণা মামলায় জামিন ‘YES BANK’ প্রতিষ্ঠাতার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের