ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে দিলজিৎ-ম্যানেজারকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং।ম্যানেজারের বিরুদ্ধে অস্ট্রিয়ায় একজন নারীর ধর্ষণের অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের পর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে রয়েছেন একাধিক বলিউড তারকা। যার মধ্যে রয়েছেন বিখ্যাত পঞ্জাবী গায়ক দিলজিৎ দোসাঞ্জও। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘শিখস্ ফর জাস্টিস’ থেকে দিলজিৎ-কে হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি কানাডা কনসার্টেও গায়কের কনসার্টে খালিস্তানপন্থী কিছু দর্শকদের পতাকা হাতে তাণ্ডব করতে দেখা যায়। যা দেখামাত্রই গায়ক গান গাওয়া থামিয়ে দেন এবং কনসার্ট থেকে খালিস্তানি পতাকা হাতে দর্শকদের বের করে দিতে বলেন। তবে এখানেই শেষ নয়, গায়কের উপর লাগাতার নজর রাখছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সম্প্রতি হরিয়ানার গোন্দার গ্রামে দিলজিতের ম্যানেজার গুরপ্রতাপ সিংহ কাং-এর বাড়িতে গুলি হামলার ঘটনা ঘটেছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভয় পেয়ে যান গায়কের ম্যানেজার, তবে কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। অবশেষে এই হামলার দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং। এবং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে গায়ককেও খুনের হুমকি দেওয়া হয়েছে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য টাইসন বিষ্ণোই ও অর্জু বিষ্ণোইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই পোস্টটি ভাইরাল হচ্ছে। যেখানে লেখা আছে, ‘সকল ভাইদের রাম রাম, আজ দিলজিৎ দোসাঞ্জের ম্যানেজার গুরপ্রতাপ কাং-এর বাড়িতে (গোন্দার গ্রাম, হরিয়ানা) অস্ট্রিয়ান বোমা ছোড়া হয়েছে। আমি, টাইসন বিষ্ণোই, আমার ভাই অর্জু বিষ্ণোই ও হরি বক্সার (লরেন্স বিষ্ণোই গ্যাং) এই বোমা গায়কের ম্যানেজারের বাড়িতে নিক্ষেপ করেছি। আমরা এই বিষয়ে গায়ক দিলজিৎ এবং তাঁর ম্যানেজার সোনালী ও গুরপ্রতাপকে একটি বার্তাও পাঠিয়েছি। আমরা আপনাদের কাছে কোনও মুক্তিপণ চাইনি, কোনও আর্থিক সুবিধাও চাইনি, বা কোনও কাজের জন্য আপনাদের কখনও হয়রানিও করিনি। কিন্তু আপনার এই কর্মচারী মেয়েদের শোষণ করে, আপনাদের শো চলাকালীন তাঁদের সুযোগ নেয়। অস্ট্রেলিয়া সফরের সময়, সে আমাদের পাঞ্জাবের এক মেয়েকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে প্রতারণা করেছে, তাঁকে গর্ভবতী করেছে। তারপর তাঁর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে তাঁকে ব্লক করে দিয়েছে। এই একই সফরের সময় আমরা অন্য বোনদের কাছ থেকেও অভিযোগ পেয়েছি যে, সে দিলজিৎ-এর নামে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেছে। তাই আমরা দিলজিৎ, তাঁর ম্যানেজার এবং আপনার দলকে একটি সুযোগ দিচ্ছি, এবং আপনি হয়তো এ বিষয়ে অবগত নন। এর আগেও আমরা দিলজিৎ-কে এই বিষয়ে একাধিক বার্তা পাঠিয়েছিলাম, যাতে তিনি তাঁর ম্যানেজারকে তাঁর দল থেকে সরিয়ে দেয়। কিন্তু তাঁরা টাকা আর খ্যাতি অর্জনে এতটাই ব্যস্ত যে, তাঁরা ঠিক-ভুলের মধ্যে পার্থক্য করতে পারছে না। তারা মানবতা ভুলে গিয়েছে। আপনি বিশ্ব মঞ্চে আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন, সেজন্যই আপনি এত নরম মনোভাব দেখাচ্ছেন।’

এরপর দিলজিৎ-কে মেরে ফেলার হুমকি দিয়ে বিষ্ণোই গ্যাং বলেছে, ‘আমরা ইতিমধ্যেই আপনাকে দুটি সতর্ক বার্তা পাঠিয়েছি, আর এখন এটা তৃতীয় সতর্কবার্তা। এরপর আমরা আপনার এবং আপনার দলের ক্ষতি করব। আমাদের নেটওয়ার্ক সারা বিশ্বজুড়ে বিস্তৃত। আপনার ম্যানেজার যেখানেই যাবেন, আমরা আপনাকে খুঁজে বের করব। সুতরাং আমাদের বাধ্য করবেন না, নিজেকে শুধরে নিন। আপনি ইতিমধ্যেই আপনার আত্মা সঁপে দিয়েছেন, এবার আমরা আপনাদের শরীরটাকেও সরিয়ে দেব। এবার আমাদের অবাধ্য হওয়ার চেষ্টা করব। আমরা সেই লোকটার নাম ফাঁস করে দেব। একজন ধর্ষককে সমর্থন করার পরিণতি আপনাকে ভুগতে হবে।’ তবে এই হুমকির বিষয়ে দিলজিৎ ও তাঁর দলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ