শনি সকালে গড়িয়াহাটে ফিরল আগুন আতঙ্ক

যে বাড়িতে আগুন লেগেছ সেটি নামেই একটি দোকান। আসলে শেষ প্রায় তিন বছর ধরে কিছু মানুষ সেখানে থাকতেন। কিন্তু শুক্রবার একটি বিয়ে বাড়ি থাকায় তাঁরা সেখানে কেউ ছিকেন না। তাই প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকায়। শনিবার ভোরে গড়িয়াহাট এলাকার যায়নি। ১৯ নম্বর ডোভার টেরেসে প্রথম আগুন লাগে। আগুন লাগার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে যান এবং প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলেও। কিন্তু তাঁরা আসার আগেই আগুন আশেপাশের আরও ২-৩টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে খুব সামান্যভাবে হলেও আহত হয়েছেন স্থানীয় দুই যুবক। আপাতত ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। সকাল সাড়ে ৯টার মধ্যেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকলের আধিকারিকেরা।

জানা গিয়েছে, এদিন ভোর ৫টা নাগাদ ১৯ নম্বর ডোভার টেরেসে প্রথম আগুন লাগে। একটি সিলিন্ডার বিস্ফোরণের জেরেই আগুন লাগে বলে জানা গিয়েছে। যদিও দমকলের আধিকারিকদের দাবি, কোনও একটি পুরনো সুইচ যা চালু অবস্থায় ছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে দোকানে। কুলিং ডাউন সম্পন্ন হওয়ার পরে ফরেন্সিক তদন্তে বোঝা যাবে কেন লাগে এই আগুন। যে বাড়িতে আগুন লেগেছ সেটি নামেই একটি দোকান। আসলে শেষ প্রায় তিন বছর ধরে কিছু মানুষ সেখানে থাকতেন। কিন্তু শুক্রবার একটি বিয়ে বাড়ি থাকায় তাঁরা সেখানে কেউ ছিকেন না। তাই প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে। ওই দোকানের ভিতর প্রত্যেকদিন তিন জন করে কর্মী থাকতেন। দোকানের ভিতরেই ঘুমোতেন তাঁরা। কিন্তু শুক্রবার তাঁরা দোকানের ভিতর ঘুমোননি। ফলে বড় বিপদ এড়ানো যায়।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ