সংসারে নেমে আসতে পারে অশান্তি! বারান্দায় ঠাকুরঘর বানানোর আগে এই নিয়মটা জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকের শহুরে জীবনে জায়গার সঙ্কট যেন নিত্যসঙ্গী। ছোট ফ্ল্যাটে ড্রয়িংরুম, বেডরুম থেকে রান্নাঘর, সবকিছুই সীমিত পরিসরে। তাই অনেকেই বাড়ির ছোট্ট বারান্দাকেই ইষ্টদেবতার ঘর হিসেবে ব্যবহার করেন। কিন্তু শুধু মন্দির বানালেই কি ঘরে আসবে সুখ-শান্তি? বাস্তু বিশেষজ্ঞদের মতে, বারান্দায় ঠাকুরঘর তৈরি করারও রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেই নিয়ম না মানলে ইতিবাচক শক্তির বদলে সংসারে নেমে আসতে পারে অশান্তি।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বারান্দায় মন্দির স্থাপনের জন্য সবচেয়ে শুভ দিক হল ‘ঈশান কোণ’ অর্থাৎ উত্তর-পূর্ব দিক। বিশ্বাস করা হয়, এই দিকেই দেবশক্তির বাস। তাই এই স্থানে ঠাকুরঘর তৈরি করলে ঘরে সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। যদি উত্তর-পূর্ব দিকে জায়গা না পাওয়া যায়, তাহলে উত্তর বা পূর্ব দিকও বেছে নেওয়া যেতে পারে। তবে দক্ষিণ কিংবা দক্ষিণ-পশ্চিম দিকে ভুলেও মন্দির স্থাপন করা উচিত নয়। বাস্তু মতে, এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পুজোর সময় বসার দিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপাসনার সময় মুখ পূর্ব বা উত্তর দিকে রাখা ভাল। দেবমূর্তি এমনভাবে স্থাপন করতে হবে যাতে দেবতার মুখ পশ্চিম দিকে থাকে। বিশেষজ্ঞদের মতে, মূর্তি কখনও সরাসরি মেঝের ওপর রাখা উচিত নয়। কাঠ বা মার্বেলের স্ট্যান্ডের ওপর ঠাকুরঘর স্থাপন করাই শুভ বলে মনে করা হয়।

এছাড়াও মন্দিরের নকশাতেও রয়েছে বিশেষ গুরুত্ব। সম্ভব হলে মন্দিরের উপরের অংশ পিরামিড বা ত্রিভুজ আকৃতির রাখা ভাল। এমন নকশা ইতিবাচক শক্তিকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে বলে মনে করা হয়। পবিত্রতা বজায় রাখাও সমান জরুরি। মন্দিরের আশপাশে জুতো-চটি রাখা উচিত নয়। অনেক বাস্তু বিশেষজ্ঞের মতে, মন্দিরের পাশে তুলসী গাছ রাখলে পরিবেশের নেতিবাচকতা কমে। তবে একটি বিষয় বিশেষভাবে মাথায় রাখতে হবে, শৌচালয়ের দেওয়াল ঘেঁষে বা তার ঠিক উপরে-নীচে ঠাকুরঘর রাখা একেবারেই উচিত নয়। যদি শোওয়ার ঘরে ঠাকুরঘর থাকে, তাহলে তার সামনে পর্দা রাখা উচিত বলেও মত বাস্তুবিদদের। পাশাপাশি প্রতিদিন ভোরে ফুল তুলে দেবতাকে অর্পণ করা এবং ভাঙা মূর্তি বা পুরনো অকেজো জিনিস মন্দিরে জমিয়ে না রাখার পরামর্শও দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, ছোট্ট বারান্দার ঠাকুরঘরও ঘরের সুখ-শান্তি ও ইতিবাচক শক্তির কেন্দ্র হয়ে উঠতে পারে, যদি সঠিক নিয়ম মেনে সেটি তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও