শুক্রবার এই জিনিসগুলো দান করলে দেবী লক্ষ্মী প্রসন্না হবেন, সুখ ও সমৃদ্ধি বাড়বে

Share:

নিজস্ব প্রতিনিধি: দান করা সব সময়ের জন্য শুভ ফল দেয়। মন থেকে যতটুকু সম্ভব দান করলে একাধিক সমস্যার সমাধান হয়। সমস্ত সুখ, সমৃদ্ধির সঙ্গে যুক্ত শুক্র গ্রহও এইদিনের সঙ্গে সম্পর্কযুক্ত। দেবীকে খুশি করার জন্য অনেকে উপোস করে থাকেন। আবার অনেকে জন্মকুণ্ডলীতে শুক্রকে শক্তিশালী করার জন্য প্রতিকার করান। 

পুজো, মন্ত্র জপের পাশাপাশি  শুক্রবারে দান করেও উপকার পাওয়া যায় বলে হিন্দুশাস্ত্রে বলা হয়। শুক্রবারে দান করলে কেবল দেবী লক্ষ্মীই প্রসন্না-ই হন না, শুক্রের শুভ প্রভাবও বয়ে আনে জীবনে। মনে করা হয়ে থাকে, দেবী লক্ষ্মী ধন সম্পদ বৃদ্ধি করেন। তাঁর আশীর্বাদে দারিদ্র্য দূর হয়। বাড়িতে সুখ আসে। আর্থিক লাভের জন্য শুক্রবার দান করার কথা বলা হয়ে থাকে। এদিন দান করলে জীবনে পাপ করলে তা দূর হয়। শুক্রের কোনও নেতিবাচক প্রভাব থাকলেও দূর করা হয়।

দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য এদিন চাল ও চিনি দান করতে পারেন। এরফলে অন্নপূর্ণা ও লক্ষ্মী উভয়েরই আশীর্বাদ লাভ হয়। এদিন লক্ষ্মীর মন্দিরে গিয়ে চুড়ি, সিঁদুর, লাল শাড়ি, টিপ দেওয়া শুভ বলে মনে করা হয়। বিবাহিত মহিলাদের জন্য এই দান খুব শুভ বলে ধরা হয়। এরফলে দাম্পত্যে সুখ আসে। বাড়ি ধন সম্পদ ভরে ওঠে। শুক্রবারে পদ্মফুল, হলুদ কড়ি, গোমতী চক্র বা শঙ্খ দান করলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এদিন নুন দান করাও শুভ বলে মনে করা হয়। নুন দান করার অর্থ নেতিবাচকতা দূর করা যায়। দারিদ্র্যতা দূর হয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২