সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় LIC-র দুর্দান্ত স্কিম, মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পান ১৯ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বৃহত্তম জীবন বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি আবারও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়ে এসেছে আকর্ষণীয় একটি প্রকল্প। সন্তানের উচ্চশিক্ষা, ক্যারিয়ার কিংবা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে যারা এখন থেকেই পরিকল্পনা করতে চান, তাদের জন্য এলআইসি-র ‘নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান’ হয়ে উঠতে পারে ভরসার ঠিকানা। প্রতিদিন মাত্র ১৫০ টাকা সঞ্চয় করেই এই স্কিমের সাহায্যে পেতে পারেন প্রায় ১৯ লক্ষ টাকার তহবিল। ফলে ছোট ছোট সঞ্চয়ই ভবিষ্যতে সন্তানের বড় স্বপ্ন পূরণের শক্তি হয়ে উঠতে পারে।

এলআইসি-র এই পরিকল্পনাটি একটি নন-লিঙ্কড ও পার্টিসিপেটিং প্ল্যান। নবজাতক থেকে শুরু করে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের নামে এই পলিসি নেওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, শিশুর জন্মের পর থেকেই যদি বিনিয়োগ শুরু করা যায়, তাহলে ভবিষ্যতে পড়াশোনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খরচের চাপ অনেকটাই কমে যায়। হিসাব অনুযায়ী, প্রতিদিন ১৫০ টাকা করে জমালে মাসে সঞ্চয় হবে প্রায় ৪,৫০০ টাকা এবং বছরে প্রায় ৫৫ হাজার টাকা। এই অর্থ নিয়মিত বিনিয়োগ করলে ২৫ বছর শেষে মোট জমার পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১৪ লক্ষ টাকা। এর সঙ্গে এলআইসি ঘোষিত বোনাস ও অন্যান্য সুবিধা যোগ হলে ম্যাচিউরিটির সময় মোট ফান্ড প্রায় ১৯ লক্ষ টাকায় পৌঁছাতে পারে। এই স্কিমের সবচেয়ে বড় আকর্ষণ হলো ধাপে টাকা ফেরতের সুবিধা। সন্তান ১৮, ২০ এবং ২২ বছর বয়সে মূল বিমা রাশির ২০ শতাংশ করে টাকা পাবে। এরপর ২৫ বছর বয়সে অবশিষ্ট ৪০ শতাংশ অর্থের সঙ্গে বোনাসও প্রদান করা হবে।

আরও পড়ুনঃ সাদা না নীল, সোমবার কোন পোশাক পরলে শুভ ফল পাবেন?

এছাড়া যারা এই পলিসির সাথে যুক্ত , তাদের জন্য অকালমৃত্যুর ক্ষেত্রেও সন্তানের সুরক্ষা বজায় থাকে। ফলে সন্তানের ভবিষ্যৎ নিরাপদ রাখতে এলআইসি-র এই স্কিম এখন অনেক পরিবারের কাছেই অন্যতম জনপ্রিয় ও পছন্দ হয়ে উঠছে।

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট, স্বাদ হবে একেবারে ক্যাফে-স্টাইল

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে চলল বেধড়ক মার, চাঞ্চল্য বোলপুরে