কমল সোনার দাম, রুপোর কেজি ছুঁল ৬৪ হাজার

রুপোর দাম ফের ঊর্ধ্বমুখী

Share:

নিজস্ব প্রতিনিধি: হলুদ ধাতু সোনার দামে ফের পতন। শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে কমেছে ৩০০ টাকা। যার ফলে গয়নার সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৬ হাজার টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩২০ টাকা কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ১৯০ টাকা। তবে হলুদ ধাতুর দাম কমলেও রুপোর দাম ফের ঊর্ধ্বমুখী। প্রতি কেজিতে বেড়েছে ২০০ টাকা। যার ফলে ৬৪ হাজার টাকা ছুঁয়েছে রুপোর কেজি।
বর্তমানে বিয়ের মরসুম চলছে। আর বিয়ের মরসুমে কার্যত খেল দেখাচ্ছে সোনা ও রুপো। একদিন দাম বাড়ছে তো পরের দিন দাম কমছে। আর দুই ধাতুর দামে এমন অস্থিরতায় যেমন সাধারণ মধ্যবিত্ত কিছুটা সমস্যায় পড়েছেন, তেমনই বিক্রেতারা বিড়ম্বনায় পড়েছেন। সোনা ও রুপোর দামে এমন অস্থিরতা চলার কারণে প্রত্যাশিত ব্যবসা করতে পারছেন না তাঁরা। তবে আপাতত দুই ধাতুরই বাজার থিতু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
শুক্রবারই কলকাতায় ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। এক লাফে প্রতি ১০ গ্রামে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫০০ টাকা। আর ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছিল ৫৪০ টাকা। যার ফলে ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল ২৪ ক্যারেট সোনার দাম। এদিন অবশ্য দামে পতন ঘটেছিল। ২২ ক্যারেট সোনার দাম আগের দিনের তুলনায় প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা কমে দাঁড়িয়েছিল ৪৬ হাজার টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম ৩২০ টাকা কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ১৯০ টাকা।
রুপোর দাম অবশ্য ঊর্ধ্বমুখী। এদিন প্রতি কেজিতে ২০০ টাকা বেড়েছে দাম। এ নিয়ে গত সোমবার থেকে এদিন পর্যন্ত ছয়দিনে রুপোর দাম প্রতি কেজিতে বাড়ল ২০০ টাকা। যেভাবে রুপোর দাম বেড়ে চলেছে তাতে নিম্ন মধ্যবিত্তের মুখ থেকে হাসি ক্রমশই বিলীন হচ্ছে।

আরও পড়ুন Gold Rate: এক ধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দাম

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের