অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কাতুর্জ-সহ বাঁশদ্রোণী থেকে গ্রেফতার দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুষ্কৃতী দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, দুষ্কৃতীদের রেয়াত করা চলবে না। বোমা, আগ্নেয়াস্ত্র কোথায় আছে, তা খুঁজে বের করতে হবে। তারপর থেকেই ময়দানে নেমে পড়েছে পুলিশ। দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেফতার চলছে। তেমনই আজ, রবিবার সকালে বাঁশদ্রোণী থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে দুটি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র এবং চারটি কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ধৃতের নাম সত্যব্রত বসু রায়। বাঁশদ্রোণী এলাকায় এক যুবকের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপরেই অভিযানে যান বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকরা। ওই এলাকাতেই সত্যব্রতের বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেফতারও করা হয়। কোথা থেকে এল এই বেআইনি আগ্নেয়াস্ত্র? ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোনও বেআইনি অস্ত্র পাচার চক্রের সঙ্গে ওই যুবক যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃতকে এদিন তোলা হবে আদালতে।

আরও পডুন: আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর

শহর থেকে আগ্নেয়াস্ত্র মুক্ত করতে গতকাল, শনিবার থেকেই বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। এমনকী প্রত্যেকটি থানার মালখানায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজের পরিমাণ খতিয়ে দেখতে আইসি ও ওসিকে নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। সেই মতোও অভিযান শুরু হয়েছে।

মুম্বই থেকে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, উৎকণ্ঠায় পরিবার

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল