তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, রাণাঘাট: তৃনমূল নেতার ছত্রছায়াতে জমি দখল আর বিজেপি সরকার আসতেই সেই জমি উদ্ধার করে জমির আসল মালিককে ফিরিয়ে দিলেন রাণাঘাটের রামনগরের বিজেপির উপপ্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যরা।আনুমানিক ৪ বছর আগে নদিয়ার রাণাঘাটের আইশতলা এলাকার বিলের মাঠের(Biler Math) এক ব্যক্তির ৫ কাটা জায়গা দখল করে নেয় তৃনমূল নেতারা। সেখানে বসানো হয় ক্লাব। আদালতের আদেশের পরেও সেই জমি ছাড়েনি তৃনমূল নেতারা। কিন্তু সরকার পরিবর্তন হতেই সেই জমি উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দেয় বিজেপি। এমন দাবি জমি মালিকের পরিবারের। জমি ফিরিয়ে দেবার মুহুর্তে উপস্থিত ছিলেন বিজেপি রামনগরের উপপ্রধান(Upopradhan) শিবু মণ্ডল, পঞ্চায়েত সদস্য রাজীব ঘোষ, বিজেপি নেতা শুভঙ্কর দেবনাথ,নারায়ন দেবনাথ সহ অনেকেই। ভয় OUT ভরসা IN এর সরকার আসতেই লেজ গুটিয়ে জমি ফিরিয়ে দিলেন তৃনমূলের নেতারা।

ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সষ্ট জানিয়ে দিয়েছেন কোথাও তোলা আদায় করা যাবে না। কেউ তোলার টাকা চাইতে এলে থানায় অভিযোগ জানাতে হবে। বাকি ব্যবস্থা পুলিশ নেবে। বেআইনি পার্কিং থেকে শুরু করে তোলাবাজির পাশাপাশি জমি দখল , কাটমানি ইত্যাদি অভিযোগ থাকলে পুলিশকে তা জানাতে হবে লিখিতভাবে। পুলিশ আইনত ব্যবস্থা নেবে । স্পষ্ট মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari)। অন্যদিকে,তোলাবাজির অভিযোগে গ্রেফতার কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস।শ্রমিকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ। ধৃতকে আদালতে পেশ পুলিশের।তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি কোতোয়ালি থানার অন্তর্গত দিগনগর পঞ্চায়েতের উত্তর হাতিশালা এলাকায়। রবিবার ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় থাকা একাধিক দেশি মদ তৈরির কারখানায় শ্রমিক সরবরাহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সরজিৎ বিশ্বাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কারখানাগুলিতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে নিয়মিতভাবে জোর করে টাকা আদায় করা হত। শ্রমিকদের একাংশের দাবি, কাজ বজায় রাখতে এবং কোনও সমস্যায় না পড়তে বাধ্য হয়েই টাকা দিতে হত।এই অভিযোগ ঘিরে সম্প্রতি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে শনিবার রাতে সরজিৎ বিশ্বাসকে আটক করা হয় এবং পরে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয় আদালতে।

তদন্তকারীদের অনুমান, এই তোলাবাজির ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। কতদিন ধরে এই চক্র চলছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিল এবং এর পিছনে কোনও বড় প্রভাবশালী গোষ্ঠী রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, সরজিৎ বিশ্বাস দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছিল বলে রাজনৈতিক মহলে দাবি। ফলে তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রাজনৈতিক মহলে।

তামিল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, চেন্নাইয়ের ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রযোজক

মোদির আত্মনির্ভর পথ অনুসরণ করে মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…