বাজারে ইলেক্ট্রিক গাড়ি আনছে অশোক লেল্যান্ড

দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবহন ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে অশোক লেলন্যান্ড। তারা তৈরি করবে ইলেক্ট্রিক গাড়ি। এর জন্য তারা দেড় হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এক পদস্থ কর্তা নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অশোক লেল্যান্ডের পরিকল্পনায় রয়েছেন সিএনজি, হাইড্রোজের বিকল্প হিসেবে ইলেক্ট্রিক গাড়ি বাজারে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইলেক্ট্রিক গাড়ির ব্যবহারে পরিবেশ দূষণ অনেকটাই রোধ করা যাবে। তাছাড়া তরল সোনার দাম আগামীদিনে আরও উর্ধ্বমুখী হবে। দাম বাড়বে সিএনজির। সে ক্ষেত্রে পরিবহন পরিষেবার ওপর প্রভাব পড়বে। কিন্তু ইলেক্ট্রিক গাড়িতে সেই সব ঝামেলা নেই।

অশোক লেল্যান্ডের এগজিকিউটিভ চেয়ারম্যান ধীরাজ হিন্দুজা জানিয়েছেন, ‘স্পেনে আমরা আগামীদিনে ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখা খোলার পরিকল্পনা নিয়েছি। ভারতেও ব্যবসা সম্প্রসারণের দিকে নজর দেওয়া হয়েছে। সেই সম্প্রসারণের অঙ্গ হিসেবেই ভারতের বাজারে ইলেক্ট্রিক গাড়ি আনার সিদ্ধান্ত।’ তাঁর কাছে জানতে চাওয়া হয়, নতুন এই গাড়ি ক মাসের মধ্যে তারা বাজারে আনতে পারবে। জবাবে তিনি বলেন, ‘আমাদের বর্তমান লক্ষ্য সংস্থার সামনে কী কী সুযোগ বা সুবিধে রয়েছে। কারণ, বাজারের চাহিদা বাড়লে সেই সব সুযোগ-সুবিধে সমান্তরাল ভাবে পাল্লা দিতে পারবে কি না। ফলে, এখনই বলা সম্ভব নয়। তবে দ্রুত আনার চেষ্টা চলছে। ’

আরও পড়ুন ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ি আনছে BMW

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের