সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  জাপানি গাড়ি নির্মাতা Honda ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে বের করল নতুন Honda City 2026 ফেসলিফ্ট। একইসঙ্গে সংস্থা তাদের ফ্ল্যাগশিপ SUV ZR-V Hybrid-ও লঞ্চ করেছে। নতুন সিটির ডিজাইনে একাধিক বড় পরিবর্তন আনা হয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও নতুন ফিচার। এটি Honda City-এর পঞ্চম প্রজন্মের দ্বিতীয় ফেসলিফ্ট সংস্করণ। আকর্ষণীয় লুক, উন্নত নিরাপত্তা এবং হাইব্রিড প্রযুক্তির কারণে ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের নজর কেড়েছে নতুন মডেলটি।

সংস্থাটি এই সেডানটির প্রারম্ভিক এক্স-শোরুম দাম রেখেছে ১১.৯৯ লক্ষ টাকা। গাড়িটি SV, V, ZX এবং ZX+—এই চারটি ট্রিমে পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা পেট্রোল ম্যানুয়াল, পেট্রোল অটোমেটিক এবং স্ট্রং হাইব্রিড পাওয়ারট্রেনের বিকল্পও পাবেন। হাইব্রিড ভ্যারিয়েন্টের দাম প্রায় ২১ লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।নতুন Honda City 2026-এর এক্সটেরিয়রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সামনের অংশে। এতে নতুন হানি-প্যাটার্ন গ্রিল, আপডেটেড LED লাইট এবং আরও স্পোর্টি বাম্পার ব্যবহার করা হয়েছে। এছাড়া নতুন অ্যালয় হুইল ও ডুয়াল-টোন রিয়ার বাম্পার গাড়ির প্রিমিয়াম লুক আরও বাড়িয়েছে।

আরও পড়ুনঃইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ইন্টেরিয়রে রয়েছে ১০.১ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস Apple CarPlay, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং উন্নত কানেক্টেড কার প্রযুক্তি। নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে Level-2 ADAS, লেন ওয়াচ ক্যামেরা, হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ৬টি এয়ারব্যাগ।ইঞ্জিনের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন আনেনি Honda। গাড়িতে আগের ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনই রাখা হয়েছে, যা ১২১ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করে। পাশাপাশি হাইব্রিড ভ্যারিয়েন্টে মিলবে উন্নত মাইলেজ, যা প্রায় ২৭.২৬ কিলোমিটার প্রতি লিটার পর্যন্ত দাবি করেছে নির্মাতা সংস্থা। 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন