ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

Share:

নিজস্ব প্রতিনিধি, ফলতা: আধা সেনার ঘেরাটোপে গত ২১ মে ফলতায় উৎসবের মেজাজেই সম্পন্ন হয়েছে পুনর্নির্বাচন। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে ভোট গণনা। প্রতি রাউন্ডেই ক্রমাগত ভোট বাড়ছে বিজেপি প্রার্থীর। দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। তৃতীয় স্থানে হাত শিবির। চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল। একসময় যেখানে তৃণমূলের দাপটে মানুষ ভোটের দিন ঘর থেকেই বের হতেন না, আজ সরকার বদলের পরে পরিস্থিতি বদলে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুধুই শোনা যেত ডায়মন্ড হারবার মডেল। রাজ্যে পালাবদলের পরে সেই মডেল এখন ধূলোয় মিশেছে। ফলতাতেও কোনও প্রভাবই ফেলতে পারেনি তৃণমূল। গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌ জাহাঙ্গির।

নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছিলেন ফলতার একসময়ের ‘বাহুবলি’ জাহাঙ্গির। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন যেহেতু পেরিয়ে গিয়েছে, তাই নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গিরের নাম ছিল। কিন্তু ভোটের দিন বৃহস্পতিবার তাঁর হদিশ মেলেনি। তাঁর বাড়িতে গিয়েও খোঁজ পাওয়া যায়নি। গণনার দিনেও তাঁর কোনও খোঁজ নেই। এদিন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ১৯টি টেবিলে ২১ রাউন্ড গণনা হচ্ছে। ইতিমধ্যে ১২ রাউন্ড গণনা সম্পন্ন হয়ে গিয়েছে। ৫২ হাজার ৮৫৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। এখনও পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ৮০ হাজার ৩৯৮। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী শম্ভুনাথ কুড়মি। তাঁর প্রাপ্ত ভোট ২৭ হাজার ৫৪৫।  তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রজ্জার মোল্লার প্রাপ্ত ভোট ৬৯১৮। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী যিনি নির্বাচনের আগেই ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিলেন জাহাঙ্গির খান। তার প্রাপ্ত ভোট মাত্র ৪ হাজারের কিছু বেশি।

ফলতাতে একসময় জাহাঙ্গিরের দাপটে মানুষ আতঙ্কে থাকত। নির্বাচনের দিন ভোটার নিজের মুখে সেই কথা বলেছেন।  ভোট কেন্দ্র থেকে ভোট ট্র্যাক করা হতো। পাশে দাঁড়িয়ে থেকে কোথায় ভোট দিতে হবে সেটা বলে দেওয়া হতো। কথামতো ভোট না দিলে অত্যাচার চালাত জাহাঙ্গির বাহিনী। এবারের ভোটে তাঁর দেখাই নেই। গেরুয়া ঝড়ে উড়ে গিয়েছেন তিনি। নির্বাচন থেকে জাহাঙ্গির নিজেকে সরিয়ে নিলেও সেই আতঙ্কের দিনগুলি ভুলতে পারছেন না ফলতার বাসিন্দারা। জাহাঙ্গিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

রান্না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মা, ছেলে পাচ্ছে বিয়ের প্রস্তাব

‘রাজা শিবাজী’-তে ১০ বছরের ছোট রিতেশের মায়ের চরিত্রে ভাগ্যশ্রী, কেমন অভিজ্ঞতা অভিনেত্রীর?

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর

টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

খাটখুরায় হরিনাম সংকীর্তনে সামিল ঝাড়গামের বিধায়ক লক্ষীকান্ত সাউ

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্য

‘ইরান যুদ্ধ নিয়ে কয়েক ঘন্টায় সুখবর’, দিল্লিতে জানালেন মার্কিন বিদেশ সচিব

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল