আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়া বা জিনগত কারণে অকালপক্ক চুল এখন অনেকেরই সাধারণ সমস্যা। বাজারচলতি রং ও কেমিক্যালযুক্ত প্রসাধনী সাময়িক সমাধান দিলেও দীর্ঘমেয়াদে তা চুলের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, শরীরের ভিতর থেকে পুষ্টি জোগানোই সাদা চুলের সমস্যার সবচেয়ে কার্যকর ও প্রাকৃতিক সমাধান। কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত গ্রহণ করলে মেলানিন উৎপাদন বাড়তে পারে, যা চুলের স্বাভাবিক কালো রং বজায় রাখতে সহায়তা করে।

১. আমলকি:

প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ আমলকির রস ঈষদুষ্ণ জলে মিশিয়ে পান করা যায়

শুকনো আমলকি গুঁড়ো এক চামচ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া উপকারী

নারকেল তেলে আমলকির গুঁড়ো ফুটিয়ে তৈরি তেল সপ্তাহে তিন দিন ব্যবহার করা যেতে পারে

আমলকি ও অ্যালোভেরা মিশিয়ে চুলে ব্যবহার করলে চুলের স্বাস্থ্য উন্নত হয়

২. কালো তিল:

প্রতিদিন এক চামচ কালো তিল খালি পেটে চিবিয়ে খাওয়া যায়

দতিল বেটে খাবারের সঙ্গে খাওয়া যেতে পারে

নারকেল তেলের সঙ্গে তিল ফুটিয়ে তৈরি তেল মাথায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়

৩. কালো কিশমিশ:

রাতে ৫টি কালো কিশমিশ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে শরীর ডিটক্স হতে সাহায্য করে

৪. কারিপাতা:

প্রতিদিনের রান্নায় কারিপাতা ব্যবহার চুলের স্বাস্থ্যে উপকারী

কারিপাতা ফুটিয়ে তৈরি জল পান করা যেতে পারে

আমলকির সঙ্গে মিশিয়ে কারিপাতা খেলে হজম শক্তি বাড়ে

৫. দেশি ঘি:

সকালে খালি পেটে এক চামচ ঘি খাওয়া উপকারী

আমলকির গুঁড়োর সঙ্গে ঘি মিশিয়ে খেলে চুলের পুষ্টি বাড়তে পারে

ঈষদুষ্ণ জলে ঘি মিশিয়েও পান করা যেতে পারে

বিশেষজ্ঞদের মতে, এই খাবারগুলো নিয়মিত ও সঠিকভাবে গ্রহণ করলে শরীরের পুষ্টি ভারসাম্য বজায় থাকে, যা ধীরে ধীরে চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করতে পারে। তবে ফল পেতে সময় লাগে এবং এটি কোনো তাৎক্ষণিক সমাধান নয়।

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ