আটপৌরে থেকে আধুনিক শাড়ির নেপথ্যে ঠাকুরবাড়ির নারীরা, বঙ্গে কীভাবে বদলেছিল ফ্যাশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নারীদের পোশাকের কথা উঠলেই প্রথমে শাড়ির কথা মনে পড়ে। ছয় গজ কাপড়ে জড়িয়ে থাকা এই ঐতিহ্য শুধু ফ্যাশন নয়, এটি ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও নারীত্বের এক অনন্য পরিচয়। তবে বর্তমান আধুনিক শাড়ির নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। সামনে নিখুঁত প্লিট, কাঁধে গুছিয়ে ফেলা আঁচল, সঙ্গে ব্লাউজ ও পেটিকোট এই পরিচিত স্টাইল কিন্তু বহু পুরোনো নয়। আধুনিক শাড়ির এই রূপের পিছনে রয়েছে বঙ্গ ও গুজরাতের সাংস্কৃতিক মেলবন্ধন। আর তার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঠাকুরবাড়ির প্রগতিশীল নারী জ্ঞানদানন্দিনী দেবী। ঊনবিংশ শতাব্দীর আগে ভারতীয় নারীদের পোশাক ছিল অনেকটাই অঞ্চলভিত্তিক। বাংলায় নারীরা মূলত ‘আটপৌরে’ ঢঙে শাড়ি পরতেন। সেই শাড়িতে থাকত না আজকের মতো সামনের প্লিট, ব্লাউজ বা আলাদা পেটিকোট। কাপড় জড়ানোর ধরন ছিল ঢিলেঢালা ও ঘরোয়া।

বিশেষজ্ঞদের মতে, সেই সময় শাড়ি ছিল মূলত অন্তঃপুরের পোশাক। উচ্চবিত্ত পরিবারের মহিলারা ঘরের বাইরে খুব কম বের হতেন। ফলে মহিলাদের পোশাকেও ‘পাবলিক স্পেস’ এর প্রয়োজনীয়তা তেমন ছিল না। কিন্তু ঔপনিবেশিক যুগে সমাজে শিক্ষার প্রসার, নারী স্বাধীনতা ও সামাজিক মেলামেশা বাড়তে শুরু করলে বদল আসে পোশাকেও । এই পরিবর্তনের কেন্দ্রে উঠে আসেন জ্ঞানদানন্দিনী দেবী, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী। তিনি শুধু একজন লেখিকা বা সমাজসংস্কারক ছিলেন না, ভারতীয় নারীদের পোশাক ভাবনায়ও তিনি এনেছিলেন বিপ্লব। স্বামীর সঙ্গে বোম্বাইয়ে (বর্তমান মুম্বই) গিয়ে তিনি প্রথম দেখেন পারসি ও গুজরাতি নারীদের শাড়ি পরার ভিন্ন ধরণ। সেখানে শাড়ির আঁচল কাঁধে গুছিয়ে ফেলা হতো, সঙ্গে থাকত ব্লাউজ ও ইননার লেয়ার। এই স্টাইল ছিল অনেক বেশি স্বচ্ছন্দ, চলাফেরার উপযোগী এবং সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত।

কথিত আছে, একবার ব্রিটিশ ক্লাবে ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে যাওয়ার কারণে জ্ঞানদানন্দিনী দেবীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই অভিজ্ঞতাই তাঁকে ভাবতে বাধ্য করে কীভাবে শাড়িকে আধুনিক ও ব্যবহারিক রূপ দেওয়া যায়। এরপরই তিনি গুজরাতি ও পারসি ড্রেপিং স্টাইলের সঙ্গে বাঙালি শাড়ির ঐতিহ্য মিশিয়ে তৈরি করেন নতুন ধারা, যা পরে ‘ব্রাহ্মিকা শাড়ি’ নামে পরিচিত হয়। সামনের প্লিট যোগ হওয়ার ফলে শাড়ি আরও আরামদায়ক ও চলাফেরার উপযোগী হয়ে ওঠে। আধুনিক ‘নিভি’ ড্রেপের সঙ্গে এই স্টাইলের মিল দেখা যায়। শাড়ির এই পরিবর্তন শুধুমাত্র স্টাইলের বিবর্তন ছিল না; এটি ছিল নারীর সামাজিক স্বাধীনতার প্রতীক। ব্রাহ্মিকা শাড়ি নারীদের প্রথমবারের মতো জনসমক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থিত হওয়ার সুযোগ করে দেয়। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি নারীদের মধ্যে এই স্টাইল দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক প্রি-স্টিচড শাড়ি, বেল্টেড ড্রেপ, করসেট ব্লাউজ, কেপ স্টাইল কিংবা ফিউশন ড্রেপ  সবেতেই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে সেই আধুনিকীকরণের ইতিহাস। বঙ্গের ঐতিহ্য, গুজরাতের ড্রেপিং স্টাইল, ঔপনিবেশিক প্রভাব ও ঠাকুরবাড়ির নারীদের সাহসী পদক্ষেপ  সব মিলিয়েই তৈরি হয়েছে আধুনিক শাড়ির পরিচিত অবয়ব। ফলে শাড়ি শুধু একটি পোশাক নয়; এটি ভারতীয় নারীর সামাজিক বিবর্তন, আত্মপরিচয় ও স্বাধীনতারও এক জীবন্ত দলিল।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী