বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত প্রবীণ অভিনেতা রামাকান্ত দয়ামা। আজ মঙ্গলবার (২৬ মে) মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত প্রবীণ অভিনেতা রামাকান্ত দয়ামা। আজ মঙ্গলবার (২৬ মে) মুম্বইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী শুভাঙ্গী লটকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। বছরের পর বছর ধরে তিনি বলিউড চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চে কাজ করেছেন। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’-তে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু বেঁচে থাকার অদম্য ইচ্ছে নিয়ে মারণরোগের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না।

শুভাঙ্গী তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আজ আমরা সত্যিকারের সুন্দর মানুষকে হারালাম। আমি বাকরুদ্ধ। রামাকান্ত দয়ামা শুধু আমার একজন বন্ধুই ছিলেন না, বরং তিনি এমন একজন ছিলেন যাঁকে আমি গভীরভাবে শ্রদ্ধা করতাম। প্রতিটি প্রতিকূলতা সত্ত্বেও তিনি জীবনকে উপভোগ করতে জানতেন। তিনি অভিনয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী, একজন গায়ক ছিলেন। আর আমার উপযুক্ত পরামর্শদাতা ছিলেন। দেখতে ছোটখাটো হলেও, আমার চেনা সবচেয়ে শক্তিশালী ও সাহসী মানুষদের মধ্যে তিনি একজন ছিলেন। বহু বছর পর, আমি আবারও তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। আমরা একসঙ্গে একটি হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কিছুই হল না। সব শেষ হয়ে গেল। তাঁর সুন্দর আত্মা আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আপনার আত্মা শান্তিতে থাকুক।’

প্রায় দুই দশক ধরে তিনি বলিউডে সক্রিয় ছিলেন। একাধিক হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের স্পোর্টস ড্রামা ‘চাক দে ইন্ডিয়া’ -তে অ্যাসোসিয়েশন সদস্যের ভূমিকায় অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি। এছাড়া তাঁর অন্যান্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে, ‘রাম সেতু’, ‘ক্রু’, ‘মুম্বই সাগা’, ‘ব্রাদার্স’, ‘পা’ এবং ‘ড্রাইভ’। এছাড়াও তিনি ‘মেড ইন হেভেন’, ‘স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি’ এবং ‘ফারজি’-র মতো বেশ কিছু প্রশংসিত ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় জীবন ছাড়াও রামাকান্ত অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার বাবা হিসেবে পরিচিত ছিলেন। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২