তোলাবাজি, হুমকির অভিযোগে এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ২ তৃণমূল নেতা

এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই নেতা। মছলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ দুই তৃণমূল নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার পুলিশের জালে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই নেতা। মসলন্দপুরে গ্রেফতার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ-সহ দুই তৃণমূল নেতা। উদ্ধার নগদ টাকা, আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ। সূত্রের খবর, তোলাবাজি, হুমকি ও ব্যবসায়ীদের থেকে জবরদস্তিমূলক টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই তথা জমি ব্যবসায়ী সুজিত সাহাকে। দুজনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গতকাল গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালায় গোবরডাঙা থানার পুলিশ। এরপরেই মসলন্দপুরে সাহা বাড়ি থেকে অজিত সাহা ও সুজিত সাহাকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ব্যবসায়ীদের ভয় দেখিয়ে টাকা লুটেছেন তাঁরা। এলাকায় প্রভাব খাটিয়ে নানারকম দুর্নীতিমূলক কাজকর্ম করে বেড়াচ্ছিলেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল তাঁদের বাড়িতে হানা দেয় পুলিশ। অজিত-সুজিতকে গ্রেফতার করে। তবে অভিযানে ধৃতদের বাড়ি থেকে নগদ কয়েক লক্ষ টাকা, পিস্তল, একটি বন্দুক, কয়েকশো কার্তুজ এবং বেশকিছু গুলির খোল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বৈধ নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পাশাপাশি এই অস্ত্র অন্য কোনও অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখছেন পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) তাঁদের বারাসত আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে