তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

Share:

নিজস্ব প্রতিনিধি ,হরিশ্চন্দ্রপুর: সরকার বদল হতেই সামনে আসছে পঞ্চায়েত স্তরে একের পর এক দুর্নীতি। মুখ খুলছে সাধারণ মানুষ। তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে বসানো টিউবওয়েল(Tubewell) থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল(Drinking Water)। জল খেয়ে অসুস্থ এলাকার একের পর এক মানুষ।যা নিয়ে পড়েছে শোরগোল। দুর্নীতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব। সাফাই তৃণমূলের। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ মুকুন্দপুর(Dakhin Mukundapur) এলাকায় একটি শ্মশানের কাছে ২০২১-২০২২ অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থ কমিশনের ১০ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে একটি টিউবওয়েল বসানো হয়।

সামান্য একটা টিউবওয়েল বসাতে কেন এতটা অর্থের অপচয়। সেই নিয়ে তো প্রশ্ন ছিলই। কিন্তু সেই টিউবওয়েলের কাজেও দুর্নীতি। মিলছে না পরিশ্রুত পানীয় জল। আয়রন যুক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ।রাজ্যে পালা বদলের পরেই সাহস করে এগিয়ে এসে প্রতিবাদ জানাচ্ছে স্থানীয়রা। বিজেপি নেতৃত্বের দাবি একশো দিনের কাজে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে সেখানে তৃণমূলের প্রত্যেকে যুক্ত।অন্যদিকে, তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খানের বক্তব্য টিউবলের মধ্যে পোকামাকড় কিছু পরেছে।

সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। পাঁচ বছর আগে বরাদ্দ হয়েছে। কোথাও একটা ভুল হচ্ছে। টিউবেল বসাতে এত টাকা খরচ হয় না। যদি এত টাকা খরচ হয়ে থাকে তাহলে দুর্নীতি হয়েছে। গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় স্বচ্ছ তদন্ত দাবি করেছে এবং দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি হোক সেটাই তাদের একমাত্র লক্ষ্য।

‘ডোলা রে ডোলা রে’ শুটিংয়ের সময় আমি গর্ভবতী ছিলাম না’, বিতর্কে মুখ খুললেন মাধুরী

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

ছেলেদের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন দিব্যাঙ্কা, নাম কী রাখলেন?

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি

ম্যাট্রিমোনিয়াল অ্যাপে প্রতারণা! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ

তোলাবাজির অভিযোগে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

ফাঙ্কি জুতো পরে ট্রোলড শিল্পা শেট্টী! অভিনেত্রীর ফ্যাশন সেন্স নিয়ে হাসাহাসি নেটদুনিয়ায়

আম তো অনেক খেয়েছেন, এবার একটু নতুন স্বাদের পোলাও খেয়ে দেখুন

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

একঘেয়ে পদ খেয়ে অরুচি? জাপানি পদ্ধতিতে বানান বেকড চিকেন কাৎসু

চন্দ্রকোনায় কাটমানির বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডার, গ্রেফতার তৃণমূল নেতা