সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা: মুখ্যমন্ত্রী

Share:

June 1, 2026 8:28 am
ফের বাড়ল গ্যাসের দাম

জুন শুরুতে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৫৩ টাকা ৫০ পয়সা । দাম বেড়ে  হল ৩ হাজার ২৫৫ টাকা ।

June 1, 2026 8:31 am
মন্ত্রিসভার সম্প্রসারণ

আজ, সোমবার সম্প্রসারিত হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। সকাল ১১টায় লোক ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নেবেন। একাধিক সম্ভাব্য নাম উঠে আসছে। আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই সামনে আসবে নতুন মন্ত্রীদের নাম। 

June 1, 2026 9:14 am
বিনামূল্যে বাস পরিষেবা শুরু

কথা রাখল রাজ্য সরকার। সোমবার থেকে সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। 

June 1, 2026 9:26 am
সরছে মেসির মূর্তি

ভেঙে পড়ার আশঙ্কায় মেসির মূর্তি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় দোতলা সমান উঁচু স্তম্ভের ওপর থেকে ৪৪ ফুটের মেসির মূর্তি অক্ষত অবস্থায় নামানো বড় চ্যালেঞ্জ পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের কাছে।

 

June 1, 2026 9:41 am
বাধ্যতামূলক বন্দে মাতরম

স্কুলে স্কুলে বাধ্যতামূলক বন্দে মাতরম। প্রার্থনায় জাতীয় সংগীতের পর জাতীয় গান গাইতে হবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে চালু নিয়ম।

June 1, 2026 9:43 am
ব্যাট হাতে মাঠে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

June 1, 2026 10:10 am
লোকভবনে মন্ত্রী পদে শপথ নিতে একে একে পৌঁছলেন বিজেপি বিধায়করা
June 1, 2026 10:25 am
রাজভবনের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
June 1, 2026 10:29 am
পাহাড় থেকে সমতল ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করছেন মহিলারা, এক্সে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 

June 1, 2026 10:43 am
রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
June 1, 2026 11:01 am
পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়

June 1, 2026 11:03 am
পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, তাপস রায়
June 1, 2026 11:11 am
পূর্ণমন্ত্রী পদে শপথ নিলেন অনুপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত
June 1, 2026 11:16 am
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিলেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়,রাজেশ মাহাতো
June 1, 2026 11:16 am
প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন বিশাল লামা, অশোক দিন্দা, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, জুয়েল মুর্মু
June 1, 2026 11:33 am
প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, নরেশ চন্দ্র বাউড়ি, আনন্দময় বর্মন
June 1, 2026 12:20 pm
পুর নিয়োগ দুর্নীতি মামলা: সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিলেন বিধায়ক রথীন ঘোষ
June 1, 2026 1:16 pm
নিজের কেন্দ্রের পাশাপাশি গোটা রাজ্যের জন্য কাজ করতে প্রস্তুত: কলিতা মাঝি
June 1, 2026 1:19 pm
মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব : শঙ্কর ঘোষ
June 1, 2026 1:25 pm
শ্যামাপ্রসাদ পোর্টের কাজ দ্রুত শুরু হবে : সুমনা সরকার
June 1, 2026 1:34 pm
নবনিযুক্ত মন্ত্রিসভার সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য
June 1, 2026 2:06 pm
ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লুট করেছে রাকিবুল-মুস্তাফিজুররা : মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:07 pm
২২টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে, তারমধ্যে ১টি রাকিবুলের: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:08 pm
অনুপ্রবেশকারীদের সঙ্গে মিলে তৃণমূলের পুরুষ কর্মীরা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করেছে: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:13 pm
যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করেছেন তাদের কাউকে রেয়াত নয়: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:16 pm
লক্ষ্মীর ভান্ডারের টাকা যার লুট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে বিশেষ দল গঠন করবে পুলিশ: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:17 pm
সঠিক পদ্ধতিতে বিরোধী দলনেতা বাছেনি তৃণমূল: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:18 pm
নিজের দলের বিধায়কদের সঙ্গেই প্রতারণা করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:19 pm
নিজের দলের বিধায়কদের সই জাল করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:21 pm
বিধায়কদের জাল সই করে বিধানসভায় জমা দিয়েছে তৃণমূল: শুভেন্দু অধিকারী
June 1, 2026 2:22 pm
তিনজন তৃণমূল বিধায়ক সই জাল করার কথা স্বীকার করেছেন: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:23 pm
এই প্রতারণা, চুরির বিরুদ্ধে পুলিশ যা করার করবে: শুভেন্দু অধিকারী
June 1, 2026 2:24 pm
হেরে গিয়েও তৃণমূলের চুরির অভ্যেস যায়নি: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:26 pm
তৃণমূল দলটাই উঠে যাবে: মুখ্যমন্ত্রী
June 1, 2026 2:39 pm
দলবিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
June 1, 2026 6:13 pm
বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা
June 1, 2026 6:17 pm
চারটি সকেট বোমা উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ
June 1, 2026 6:29 pm
৪৮০ বোতল কাশির নিষিদ্ধ সিরাপ সহ দু’জনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ
June 1, 2026 6:30 pm
হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়
June 1, 2026 6:31 pm
ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে সিআইডি আধিকারিকরা

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা।

June 1, 2026 6:47 pm
এলাকা পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

প্রাক্ বর্ষায় এলাকা পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। জমা জল আটকাতে আধিকারিকদের সঙ্গে নিয়ে কৈখালি ও হলদিরাম অঞ্চল ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী।

June 1, 2026 6:49 pm
মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং-এর সঙ্গে সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন