হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর মাসে পদ্মাপাড়ে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। তার আগেই জ্বলছে বাংলাদেশ। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। কখনও নেত্রাকোনায় ট্রেনে আগুন আবার কখনও ঢাকায় বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। পুলিশ গোটা বিষয়টি তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনলেও, হাসিনার প্রত্যাবর্তনের আগে জ্বলছে বাংলাদেশ। এর মাঝেই গতকাল, বুধবার রাতে এনসিপি (ন্যাশনাল সিটিজেন্স পার্টি)  সাংসদ নুসরত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। গতকাল, বুধবার রাত ১২টার কিছু পরে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিয়ে দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, ‘সংসদ সদস্য নুসরত তাবাসসুম আগুন লাগার বিষয়টি আমাকে ফোন করে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দুটি গবাদি পশু মারা গিয়েছে।’ বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। এনসিপি নেত্রীর অভিযোগ, তাঁর বাড়িতে পেট্রল বোমা মারা হয়েছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কেউ কণ্ঠরোধ করা যাবে ভেবে হামলা চালায় তাহলে ভুল করছে।

আরও পডুন: একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্যও তিনি। সেই সাংসদের বাড়িতে পেট্রল বোমা হামলার খবরে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না এনসিপি নেত্রী।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ