আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি: এই গরমে প্রাণ জোড়াতে পারে শুধুমাত্র ঠান্ডা খাবার। এই সময়ে এক বাটি ঘরে তৈরি আমের আইসক্রিমের জুড়ি নেই। আমের স্বাদ, সুবাস ও প্রাকৃতিক মিষ্টতা একটি সাধারণ ফ্রোজ়েন ডেজ়ার্টকেও অসাধারণ করে তুলতে পারে। তবে সুস্বাদু, ক্রিমি ও মোলায়েম আমের আইসক্রিম তৈরির প্রথম শর্ত হল সঠিক আম নির্বাচন। বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রজাতির আমের মিষ্টতা, আঁশের পরিমাণ ও রসাল ভাব আলাদা হওয়ায় আইসক্রিমের স্বাদ ও টেক্সচারেও তার প্রভাব পড়ে। আলফানসো, কেশর বা বাদামির মতো প্রাকৃতিকভাবে মিষ্টি ও কম আঁশযুক্ত আম আইসক্রিম তৈরির জন্য আদর্শ। এতে অতিরিক্ত চিনি দেওয়ার প্রয়োজনও কম হয়।

আম বাছাইয়ের সময় যেগুলি মাথায় রাখবেন

* প্রাকৃতিকভাবে মিষ্টি আম বেছে নিন।

* বেশি আঁশযুক্ত আম এড়িয়ে চলুন, কারণ এতে আইসক্রিমের টেক্সচার খসখসে হতে পারে।

* পাকা আমের ডাঁটির কাছে মিষ্টি সুগন্ধ থাকে, তাই সুবাস দেখে আম নির্বাচন করুন।

* হালকা চাপ দিলে সামান্য নরম লাগে এমন পাকা আম বেছে নিন। বেশি পাকা আমে গাঁজনের স্বাদ আসতে পারে, আবার কাঁচা আমে টকভাব বেশি থাকে।

* গাঢ় হলুদ বা কমলা রঙের শাঁসযুক্ত আম ব্যবহার করলে আইসক্রিমে প্রাকৃতিক রং ওব প্রকৃত স্বাদ পাওয়া যায়।

আইসক্রিমের মোলায়েম টেক্সচারের জন্য টিপস

* ঠান্ডা আমের শাঁস ব্যবহার করুন, এতে মিশ্রণ দ্রুত ও সমানভাবে জমে।

* আমের পিউরি সম্পূর্ণ মসৃণ করে ব্লেন্ড করুন, যাতে বরফের কণা তৈরি না হয়।

* পরিমাণমতো ফ্রেশ ক্রিম ব্যবহার করুন, যা আইসক্রিমকে আরও সমৃদ্ধ ও নরম করে।

* জমার সময় এক-দু’বার নেড়ে দিলে আইসক্রিমের টেক্সচার হালকা ও বায়বীয় হয়।

* অতিরিক্ত জলযুক্ত আম ব্যবহার না করাই ভাল, কারণ এতে বরফের কণা তৈরি হয়ে ক্রিমিনেস কমে যেতে পারে।

আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ

* তাজা আম ব্যবহার করুন, কারণ এগুলির স্বাদ ও মিষ্টতা বেশি হয়।

* চিনি মেশানোর আগে আমের পিউরির স্বাদ পরীক্ষা করে নিন।

* সামান্য এলাচ গুঁড়ো বা জাফরান যোগ করলে স্বাদ আরও বাড়তে পারে।

* আইসক্রিম সবসময় বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

* পরিবেশনের আগে কয়েক মিনিট বাইরে রেখে দিলে স্কুপ করা সহজ হয় এবং টেক্সচার আরও মসৃণ থাকে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ