তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: রাজনৈতিক পালাবদলের আবহে নবদ্বীপে ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক পরিষেবা অব্যাহত রাখার স্বার্থে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় বিজেপির হাতে তুলে দেওয়ার ঘটনা ঘিরে সোমবার চাঞ্চল্য ছড়ায় নবদ্বীপ শহরের ১২ নম্বর ওয়ার্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন নবদ্বীপ পৌরসভার(Nabwadip Municipality) পৌরপতি তথা ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান কৃষ্ণ সাহা(Biman Krishna Saha)। তাঁর গ্রেফতারির পর থেকেই এলাকায় রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট তৃণমূল দলীয় কার্যালয় কার্যত বন্ধ অবস্থায় ছিল বলে দাবি স্থানীয়দের।

সোমবার সেই পরিস্থিতিতে নতুন মোড় আসে। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ স্বেচ্ছায় দলীয় কার্যালয়ের তালা খুলে বিজেপি নেতৃত্বের হাতে কার্যালয়ের দায়িত্ব তুলে দেন । তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কার্যালয় বন্ধ থাকায় সাধারণ মানুষ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে যোগাযোগের সুযোগ পাচ্ছিলেন না। এলাকার উন্নয়নমূলক কাজ এবং বাসিন্দাদের পরিষেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনা স্থানীয়স্তরে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত বহন করছে। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে তারা ওই কার্যালয়কে জনসেবামূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। ঘটনাকে ঘিরে নবদ্বীপের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে পরিবর্তনের বাংলায়।

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট