অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র এক মাস পর শুরু হতে চলেছে হিন্দু ধর্মাবলম্বীদের অমরনাথ যাত্রা। লক্ষাধিক তীর্থযাত্রীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবার আগের তুলনায় আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) ৬৭০ টি কোম্পানি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

সরকারি সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রবেশদ্বার লাখানপুর থেকে শুরু করে অমরনাথ গুহা পর্যন্ত পুরো যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ৫৭ দিনব্যাপী এই তীর্থযাত্রায় যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশ একত্রিতভাবে দায়িত্ব পালন করবে। পাঠানকোট-জম্মু মহাসড়ক, জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক, তীর্থযাত্রীদের আবাসস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পহেলগাঁও ও বালতাল এই দুই প্রধান রুটেও কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। অমরনাথ গুহা এবং তার আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জম্মু ও কাশ্মীর পুলিশ।

আরও পড়ুন: ‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

গত বছর (২২ এপ্রিল) পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কোনও ধরনের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। ফলে নিরাপত্তা পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর। এই যাত্রায় ব্যবহার করা হবে অত্যাধুনিক এইচডি সিসিটিভি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য উন্নত নিরাপত্তা প্রযুক্তি। একইসঙ্গে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সংশোধন করা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)। তীর্থযাত্রীদের সহায়তায় নিয়োজিত ঘোড়াচালক, কুলি এবং অন্যান্য সেবাদানকারী ব্যক্তিদের জন্য বিশেষ পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। তাদের পরিচয় যাচাইয়ের কাজও জোরদার করা হয়েছে। 

গতকাল সোমবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাসে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা করেন বিভাগীয় কমিশনার রমেশ কুমার, আইজিপি ভীম সেন টুপি, ডিআইজি শ্রীধর পাতিলসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রমেশ কুমার বলেন, ‘আমরা যাত্রীদের জন্য করা আয়োজনগুলো পরিদর্শন করেছি। রেজিস্ট্রেশন কাউন্টার, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিবহণ ও আরএফআইডি সুবিধা সব প্রস্তুতিই দ্রুতগতিতে নেওয়া হচ্ছে।’ এদিকে কাঠুয়া ও লাখানপুর এলাকাতেও নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। কর্মকর্তারা প্রবেশ নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা, তল্লাশি কার্যক্রম এবং সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। নিরাপত্তা বাহিনীকে ড্রোন নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহাসড়ক ও সীমান্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। 

আগামী ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের অমরনাথ যাত্রা। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। তীর্থযাত্রীরা দক্ষিণ কাশ্মীরের ঐতিহ্যবাহী পহেলগাঁও রুট এবং অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া বালতাল রুট ব্যবহার করে পবিত্র গুহায় পৌঁছাবেন। প্রশাসনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি ভক্ত এই যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যাত্রা শুরুর আগে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। 

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে