‘অর্থের জন্য প্রেম করেনি’, প্রাক্তন প্রেমিকা সুস্মিতা সেনকে বাঁচাতে আসরে ললিত মোদি

সালটা ২০২২, যখন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে একটি রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ২০২২, যখন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে একটি রোমান্টিক মুহূর্তের ছবি শেয়ার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে সুস্মিতার সঙ্গে সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন ললিত। শুধু তাই নয়, ললিত মোদি তাঁর ইনস্টা গ্রামের বায়োও পরিবর্তন করে দিয়েছিলেন। যেখানে লেখা ছিল, ‘মাই লাভ’, সঙ্গে সুস্মিতাকে ট্যাগ করেছিলেন। বিষয়টি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলেছিল। যদিও পরে বিষয়টি পুরোটাই অস্বীকার করেন সুস্মিতা সেন। এরপর ললিত তার প্রোফাইল থেকে সুস্মিতার সঙ্গে সমস্ত ছবিও মুছে দেন। কিন্তু ললিতের সঙ্গে প্রেম নিয়ে সবাই সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’ বলতে শুরু করেছিল। অর্থের লোভে ধনী ব্যক্তির সঙ্গে প্রেম করছেন সুস্মিতা, অভিনেত্রীকে ‘স্বার্থপর’ও আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে ললিত মোদির। যদিও তিনি সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে কখনই প্রকাশ্যে আলোচনা করেননি। কিন্তু এবার সুস্মিতাকে ‘গোল্ড ডিগার’, ‘স্বার্থপর’ আখ্যার বিরোধিতা করে আসরে নামলেন পলাতক শিল্পপতি ললিত মোদি। পুরোনো প্রেম যেন উতলে উঠল তাঁর। সুস্মিতাকে নিয়ে সমালোচনার জবাব দিলেন তিনি। পাশাপাশি তাঁদের প্রেমের বিচ্ছেদের কারণও জানালেন।

জোর দিয়ে বললেন, তাঁদের সম্পর্কের সঙ্গে অর্থের কোনও সম্পর্ক ছিল না। অর্থের জন্যে সে তাঁর সঙ্গে প্রেম করেনি। পাশাপাশি তিনি সুস্মিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে বলেন, সুস্মিতার সঙ্গে তাঁর একটি বিশেষ বন্ধন ছিল। তবে দূরত্বের কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কারণ সুস্মিতার কর্মজীবন ছিল ভারতে এবং ললিত লন্ডনে। যা তাঁদের মধ্যে অনেক দূরত্বের সৃষ্টি করেছিল। তবে, সুস্মিতা এখনও তাঁর অন্যতম ভাল বন্ধু। সুস্মিতা তাঁর কাছে খুব বিশেষ ছিলেন। সেই সময়ে সুস্মিতা তাঁর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।

ললিতের কথায়, ‘সুস্মিতা একজন অত্যন্ত সুন্দরী মহিলা। আমার কাছে সে হীরে ছিল। সুস্মিতার নিজের হীরার দোকান রয়েছে। তিনি নিজে অনেক সম্পত্তির মালিক। সে সবকিছু নিজের চেষ্টায় করেছে। এমন একটিও সময় ছিল না যখন আমি সুস্মিতা আমার থেকে টাকা চেয়েছে। আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি। বরং ও করেছে। আমার যাবতীয় খরচ ও-ই চালাত। আসলে আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল সুস্মিতা। আমি ওর পোষ্য প্রেমিক ছিলাম। সুতরাং যার নিজের এত সম্পত্তি রয়েছে, সে আমার থেকে টাকা চাইবে কেন? তিনি অর্থলোভী নন। সত্যিকারের হীরে।’ যদিও ললিতের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন সুস্মিতা। ললিতের ইনস্টাগ্রামের পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি এই পৃথিবীতে একেবারে একা। শুধু তাঁর দুই সন্তান ছাড়া আর কেউ নেই। লোকেরা যে তাঁকে গোল্ড ডিগার বলে আখ্যা দেয়, তাতে তিনি মজা পান। ললিত ২০২২ সালে সুস্মিতার সঙ্গে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে এক ঝটিকা বিশ্ব সফর শেষে এইমাত্র লন্ডনে ফিরলাম। সঙ্গে আমার সুন্দরী সঙ্গিনী সুস্মিতা সেনও ছিল। অবশেষে এক নতুন শুরু, এক নতুন জীবন। আমি আনন্দে আত্মহারা। প্রেমে পড়ার মানে এখনও বিয়ে নয়। তবে বিয়ে তো হবেই।’

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ