‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি ঘিরে তোলপাড় টলিপাড়া। তোলাবাজি, যৌন হেনস্থা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় বৃহস্পতিবার রাতে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করেছে প্রভাবশালী এই তৃণমূল নেতাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ ছুড়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন।

ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে সুকুমার রায়ের ‘গোঁফ চুরি’ কবিতার প্রসঙ্গ টেনে স্বরূপ বিশ্বাসকে ব্যঙ্গ করেন ঋদ্ধি। তিনি লেখেন, ‘বিশ্বাস বাবু আজকে গুপী হলেন, হওয়ারই কথা, কিন্তু বাঘাদের আনন্দ দেখে বেশ মজা লাগছে।’ তাঁর মতে, দীর্ঘদিন ধরে টলিপাড়ায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল এবং বহু শিল্পী-কলাকুশলী সেই চাপের মুখে ছিলেন। ঋদ্ধি আরও দাবি করেন, স্বরূপ বিশ্বাসের প্রকৃত পরিচয় তাঁর ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্টুডিওপাড়ায় কোনও সমস্যা হলেই যেন তিনি ‘গোঁফ চুরি’ কবিতার চরিত্রের মতো প্রতিক্রিয়া দেখাতেন বলে কটাক্ষ অভিনেতার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের এক মহিলা সদস্য অভিযোগ করেন, দীর্ঘদিন কাজ না দিয়ে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়েছিল এবং ভয় দেখানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ ‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে শুধু স্বরূপ বিশ্বাসকেই নয়, তাঁকে ঘিরে গড়ে ওঠা ক্ষমতার বলয়কেও নিশানা করেছেন ঋদ্ধি সেন। তাঁর অভিযোগ, ইন্ডাস্ট্রির একাংশ ব্যক্তিগত স্বার্থে বছরের পর বছর এই সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছে। স্বরূপ বিশ্বাসের পতনে অনেকেই আজ মুখ ফিরিয়ে নিলেও, সেই মানসিকতা বদলাবে না বলেই আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেতা। পোস্টের শেষে ঋদ্ধির কটাক্ষ, ‘লোভটা একই থাকবে, পাল্টাবে শুধু ‘বিশ্বাস’।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর