কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঘাটাল: কাজ দেওয়ার নাম করে ইন্দ্রপুরি ইনস্টিটিউট অফ জুয়েলারি খুলে একাধিক পড়ুয়া, যুবক-যুবতীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারিত হয়েছে জানতে পেরে পড়ুয়া যুবক-যুবতীরা সেন্টারের সামনে বিক্ষোভে শামিল হয় ও অভিযুক্তের শাস্তির দাবি তোলে। উত্তাল হয়ে ওঠে ঘাটাল। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে প্রতারিতরা পুলিশের দ্বারস্থ হয়েছে।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল(Ghatal) পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের কোন্নগর এলাকায়। জানা যায় ,হুগলি জেলার ঘোড়াদহ এলাকার বাসিন্দা সুমন ঘাটা(Suman Ghata) নামে এক ব্যক্তি ঘাটালের কোন্নগর এলাকায় ইন্দ্রপুরি ইনস্টিটিউট জুয়েলারি নামে ভুয়ো সংস্থা চালু করেছিল কয়েক বছর আগে।

প্রতারিত হওয়া পড়ুয়াদের অভিযোগ তাদের হাতে-কলমে কাজ শিখিয়ে তাদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন অভিযুক্ত সুৃমন ঘাটা। এমনকি তার জন্য কারো কাছ থেকে ৪০ হাজার ও ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। প্রতারিত পড়ুয়াদের দাবি তারা বুঝতে পেরেছে তারা প্রতারিত হয়েছে।

একাধিকবার সেন্টারের কর্ণধার সুমন ঘাটার সাথে যোগাযোগ করা হলেও সুমন ঘাটা অভিযোগকারী যুবক-যুবতীদের এড়িয়ে চলতে শুরু করে। এতেই ওই সেন্টারের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই নিয়ে সুমন ঘাটার বিরুদ্ধে প্রশাসনকেও পুরো বিষয়টি জানিয়েছেন বলে তাদের দাবি। তবে এই ঘটনার পর থেকেই সুমনের কোন সন্ধান মেলেনি। পুলিশ ঘটনা তদন্ত করছে। ঐ প্রতারককে খুঁজছে পুলিশ। প্রতারিত যুবক-যুবতীদের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।পলাতক প্রতারকের মোবাইল ফোনের লোকেশন টাওয়ার ট্রাক করছে পুলিশ।

সিনিয়র স্কোয়াডে বৈভব, সূর্যকুমারের বদলে ভারতীয় টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন কে?

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

চটজলদি সকালের টিফিনের জন্য সহজ, সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি দেখে নিন

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

একদিনের ব্যবধানে ফের কত কমল সোনা ও রুপোর দাম ? জেনে নিন

৮১ বছর বয়সে প্রেমিকার ছেলের হাতে খুন হলিউডের জনপ্রিয় অভিনেতা

ডিমের একঘেয়েমি পদে ক্লান্ত, ট্রাই করুন ‘ডিমের বেগমতি’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে