নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, নবদ্বীপ: নদিয়া জেলার নবদ্বীপের রানীর ঘাট এলাকায় শনিবার সকালে এক বৃদ্ধের গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ভদ্রলোক দ্রুত দৌড়ে এসে জলে ঝাঁপ দেন। সেই সময় তাঁর পরিবারের সদস্যরা পিছন পিছন ছুটে এলেও তাঁকে আটকাতে পারেননি।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই ব্যক্তি প্রায় সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ঘাটের দিকে ছুটে আসেন। অনেকের ধারণা, তিনি সাঁতার জানতেন। জলে ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ তাঁকে দেখা গেলেও পরে তিনি স্রোতের মধ্যে হারিয়ে যান।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বাবলু চন্দ্র মোদক(Bablu Chandra Modak) (৬০)। তাঁর বাড়ি নবদ্বীপের প্রতাপনগর এলাকায়। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং মাত্র দু’দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। হাসপাতাল থেকে ফেরার পরও তাঁর শরীরে ক্যাথিটার লাগানো ছিল। সেই অবস্থাতেই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বলে পরিবারের দাবি।পরিবারের সদস্যরা জানান, তাঁকে আটকানোর চেষ্টা করা হলে তিনি উত্তেজিত হয়ে পড়তেন এবং ধরতে গেলে মারমুখী আচরণ করতেন। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায়(Nabwadip P.S.) খবর দেওয়া হয়।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালানোর দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বারবার রোগে অসুস্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই বৃদ্ধ।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের