জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আরবাজ খান ও জর্জিয়া আন্দ্রিয়ানির সম্পর্ক ভাঙার পর দুজনই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। আরবাজ পরে বিয়ে করেন সুরা খানকে। তবে সম্প্রতি নিজের জন্মদিনের রাতে মুম্বইয়ে আলোচনার কেন্দ্রে এলেন জর্জিয়া। একটি রেস্তরাঁর পার্টিতে তাঁর আচরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

এক সময় আরবাজ খানের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ছিলেন বিদেশি মডেল জর্জিয়া আন্দ্রিয়ানি। সেই সময় তিনি খান পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেতেন। তবে সম্পর্ক ভাঙার পর ধীরে ধীরে আলাদা হয়ে যান তিনি। গত ৫ জুন ছিল জর্জিয়ার জন্মদিন।জন্মদিন উপলক্ষে মুম্বইয়ের এক রেস্তরাঁয় ঘনিষ্ঠ বন্ধু ও ফটোগ্রাফারদের নিয়ে পার্টির আয়োজন করেন জর্জিয়া। তবে সেই পার্টি ঘিরেই তৈরি হয় বিতর্ক। উপস্থিতিদের একাংশের দাবি, পার্টিতে তাঁর পোশাক নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এবং একাধিকবার তিনি পোশাক ঠিক করতে ব্যস্ত ছিলেন।

আরও পড়ুন:বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

এরপর আরও বিতর্ক বাড়ে রেস্তরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসাকে কেন্দ্র করে। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় রেস্তরাঁ বন্ধ করার অনুরোধ জানানো হলে জর্জিয়া নাকি তাতে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি রেস্তরাঁর ম্যানেজারের সঙ্গে তর্কে জড়িয়েছেন এবং উত্তেজিতভাবে কথা বলছেন। ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং নতুন করে আলোচনায় উঠে এসেছে জর্জিয়ার নাম। যদিও এই পুরো ঘটনার বিষয়ে জর্জিয়ার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫