‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

বহু প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি 'কৃষ ৪' দিয়ে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন হৃতিক রোশন। ছবিতে প্রধান চরিত্রেও দেখা যাবে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ ৪’ দিয়ে পরিচালনায় ডেবিউ করতে চলেছেন হৃতিক রোশন। ছবিতে প্রধান চরিত্রেও দেখা যাবে তাঁকে। এই সুপারহিরো সিরিজটি শুরু হয়েছিল ‘কোই মিল গ্যায়া’ দিয়ে। যেখানে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি জিন্টা। এরপর ‘কৃষ 2′ এবং কৃষ 3’-এ প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে জুটি বাঁধেন সুপারস্টার। সিরিজের শেষ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এই সিরিজের সবক’টি ছবিই বক্সঅফিসে ঝড় তুলেছিল। এরপর থেকেই ছবির চার নম্বর সিক্যুয়েলের জন্যে অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। গত বছরেই ‘কৃষ ৪’-এর ঘোষণা দিয়েছেন হৃতিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশন। ‘কৃষ ৪’ পরিচালনা করছেন না রাকেশ রোশন, করবেন হৃতিক।

কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ছবির বাজেট নিয়ে নাকি বহুদিন ধরেই প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে হৃতিকের ঝামেলা চলছে। অভিনেতা নাকি ৫০০ কোটি টাকা দাবি করেছেন ছবি নির্মাণের জন্যে। আর তা দিতে রাজি নন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। সত্যি কী তাই? এবার এই বিষয়ে মুখ খুললেন রাকেশ রোশন। তিনি বলেন, ‘আমি শুনতে পেরেছি, ‘কৃষ ৪’-এ সেরা মানের ভিএফএক্স এবং বিশ্বমানের অ্যাকশনের জন্য হৃতিক নাকি প্রযোজকের থেকে ৫০০ কোটি টাকার দাবি করেছেন, যেখানে YRF ছবির খরচ ৩৫০ কোটি টাকাতেই সীমাবদ্ধ রাখতে চায়, এমন কিছু খবর রটানো হচ্ছে, যা পুরোটাই ভুয়ো। ব্যাপক দর্শকের জন্য একটি ভাল ছবি বানাতে সময় লাগে। এমনকি আমিও আমার ‘কৃষ’ সিরিজের প্রতিটি ছবির জন্য সময় নিয়েছি।’

এরপর ‘কৃষ ৪’-এর শুটিং শুরু হতে দেরি হচ্ছে কেন, সেই বিষয়ে চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘হৃতিক বর্তমানে তাঁর প্রযোজনা সংস্থার সঙ্গে ব্যস্ত আছেন, যেটি তিনি এই বছর চালু করেছেন। সুতরাং কৃষ [হৃতিক] অন্য জগতে আছেন, আমরা সবাই তাঁর ডেটের জন্য অপেক্ষা করছি। কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক চলছে। এটা আদি, হৃতিক এবং আমার সম্মিলিত প্রচেষ্টা।’ এদিকে কৃষ ৪ ছাড়াও, হৃতিক রোশন ‘কান্তারা’-র জন্য পরিচিত হোম্বালে ফিল্মসের সঙ্গে একটি নতুন প্রকল্পে যুক্ত হয়েছেন।

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?