রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ও রাজ্য পুলিশের আইপিএস পদে ব্যাপক রদবদল।১৭৯ জন আইপিএস অফিসারের রদবদল ঘটাল নবান্ন(Nabanna)। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর এই প্রথম আইপিএস পদে ব্যাপকভাবে রদবদল ঘটানো হল। কলকাতা পুলিশের ডিসি নর্থ, ডিসি সাউথ সহ যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পদে রদবদল ঘটানো হয়েছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ও কলকাতা পুলিশের আইপিএস এর মধ্যে কাউকে পদোন্নতি দিয়ে অথবা কাউকে সরাসরি অন্যত্র বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের আইজি বর্ডার মুকেশকে বদলি করা হয়েছে কলকাতার আইজি এপি পদে। রাজ্যের গোয়েন্দা বিভাগের আইজি পদে বদলি করা হয়েছে রনেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তিনি রাজ্য গোয়েন্দা বিভাগের আইবি’র ডিআইজি পদে ছিলেন। রাজ্য পুলিশের ডিআইজি এসটিএফ(DIG STF) ভাস্কর মুখোপাধ্যায়কে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লিগাল পদে।

বীরভূম জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক পদে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি সাউথ(DC South) ভিএস আর অনন্ত নাগকে পদোন্নতি দিয়ে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এডমিন পদে পাঠানো হয়েছে। শিলিগুড়ির এস এস সিআইডি শিবপ্রসাদ পাত্রকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ভাঙ্ড় ডিভিশনের ডিসি পদে। কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের ডেপুটি কমিশনার রাহুল দে’কে বদলি করা হয়েছে ডিসি সাউথ ডিভিশন পদে। উত্তরবঙ্গের এসএসআইবি খন্ডে বালে উমেশ গনপতকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি এসএসডি (DC SSD)পদে। হাওড়ার গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পালকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ইএসডি পদে। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তালকে বদলি করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি রিজার্ভ ফোর্স পদে।

বাঁকুড়া রেঞ্জের আইজি রাজেশ কুমার যাদবকে রাজ্য পুলিশের আইজিএসটিএফ পদে, আইজি সিআইএফ সব্যসাচী রমন মিশ্রকে ব্যারাকপুরের সশস্ত্র বাহিনীর আইজি পদে, রাজ্য পুলিশের আইবি ‘র আইজি পদে মুরলীধরকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন শাখার দায়িত্বে এসেছেন কুনাল আগরওয়াল। তিনি এতদিন রাজ্য পুলিশের আইজি পদে ছিলেন। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সোলেমান নেশা কুমারকে আইজি পার্সোনাল পদে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের নতুন আইজি হোমগার্ড হয়েছেন শঙ্খশুভ্র চক্রবর্তী। আইপিএস অফিসার দেবাশীষ সরকারকে বদলি করা হয়েছে রাজ্য পুলিশের সিভিল ডিফেন্সে। শিলিগুড়ির ডিআইজি আই বি পদে থাকা সংঘমিত লেপচাকে উত্তরবঙ্গের আইজি এপি(IG AP) পদে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি অজয় কুমার ঠাকুরকে পদোন্নতি দিয়ে আই জি সিআইডি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম সোমা দাস মিত্রকে পদোন্নতি দিয়ে আইজি পলিসি পদে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি হোম গার্ড অর্ণব ঘোষকে পদোন্নতি দিয়ে আইজি কোস্টাল সিকিউরিটি পদে পাঠানো হয়েছে।

শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের কমিশনার সৈয়দ ওয়াকার রাজাকে পদোন্নতি দিয়ে ওই পদেই রাখা হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি এসটিএফ সুধীর কুমারকে আইজি সিআইএফ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশের আইবি ডিআইজি পদে থাকা অলক রাজরিয়াকে পদোন্নতি দিয়ে আইজি লিগাল পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক রূপেশ কুমারকে ডি আই জি এস টি এফ পদে এবং এস এস সিআইডি ইন্দ্র চক্রবর্তীকে ডিআইজি সিআইডি পদে, ডি আই জি এসটিএফ ভাস্কর মুখোপাধ্যায়কে কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লিগাল পদে, তথাগত বসুকে রাজ্য পুলিশের ডিআইজি ট্রেনিং পদে, ডিআইজি রেল এস সেলভা মরুগানকে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক পদে, কলকাতা পুলিশের যুব পুলিশ কমিশনার (এপি) শুভঙ্কর ভট্টাচার্যকে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক পদে ,ডিআইজি হোম গার্ড অমিতাভ মাইতিকে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ পদে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার সাইবার ক্রাইম অভিষেক মোদিকে ডিআইজি বাঁকুড়া রেঞ্জে, ডিআইজি মেদিনীপুরের দায়িত্বে থাকা অরিজিত সিনহাকে ডিআইজি ট্রাফিক পদে, কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার প্রশান্ত কুমার চৌধুরীকে পদোন্নতি দিয়ে ডিআইজি জলপাইগুড়ি এবং রাজ্য পুলিশের কমান্ড্যান্ট থার্ড ব্যাটেলিয়ান সালুয়া পদে থাকা আনন্দ রায়কে চন্দননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার পদে, এসপি বারাসত পুষ্পাকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদে, রাজ্য পুলিশের এস এস সিআইডি জে মারসিকে বারাসত জেলার পুলিশ সুপার পদে, চন্দনশেখর বর্ধনকে ডায়মন্ডহারবার জেলার পুলিশ সুপার পদে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি’র দায়িত্বে থাকা অভিষেক গুপ্তাকে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। শিলিগুড়ির এসআরপি’র দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্র বদন ঝাঁকে। কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদের দায়িত্ব পেয়েছেন মনিশ যোশী।

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন