ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

জোরালো ভূমিকম্পে তছনছ গোটা ফিলিপাইন। সোমবার (৮ জুন) ভোরে ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জোরালো ভূমিকম্পে তছনছ গোটা ফিলিপাইন। সোমবার (৮ জুন) ভোরে ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পের কারণে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন ২০০ জনের বেশি। ধ্বংসাবশেষের নিচে আরও কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে উদ্ধারকারী দল। ৩২ জনের মধ্যে ভূমিধসে মৃত্যু হয়েছে ১৭ জনের। আর সারাঙ্গানিতে গ্লান নামক একটি পাহাড়ি অঞ্চলে বাড়িঘর ধসে মৃত্যু হয়েছে ১৫ জন গ্রামবাসীর।

এই ভূমিকম্পের জেরে ঘর-বাড়ি, রাস্তা সর্বত্র ফাটল দেখা গিয়েছে। একাধিক ঘর-বাড়ি ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়েছে। ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক তেরেসিতো বাকোলকল জানিয়েছেন, এটি একটি বড় ধরনের ভূমিকম্প ছিল। তিনি জনগণকে ক্ষতিগ্রস্ত ভবন ও ঘরবাড়িতে ফিরে যেতে নিষেধ করেছেন। কারণ আফটারশকের কারণে সেই বাড়িগুলির অবশিষ্টাংশ ধসে পড়তে পারে। এছাড়া বহু ভবনের ক্ষতি হয়েছে। ভূমিকম্পের সময় রাস্তাঘাটে থাকা যানবাহনগুলিরও ক্ষতি হয়েছে। তথ্যানুসারে, ভূমিকম্পের পরেই সারাঙ্গানির কিয়াম্বা শহরের উপকূলীয় এলাকায় ১.৪ মিটার (৪.৬ ফুট) উচ্চতার ঢেউ দেখা গিয়েছে। বোর্নিও দ্বীপের মালয়েশিয়ার সাবাহ রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। সাবাহ দক্ষিণ ফিলিপাইন থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। পালাউতে ৩০ সেন্টিমিটার (১ ফুট) উচ্চতার ঢেউ দেখা হয়েছে। জাপানের প্রত্যন্ত দ্বীপ চিচিজিমা এবং মধ্য জাপানের শহর কুশিমোতোতে ২০ সেন্টিমিটার (৭.৮ ইঞ্চি) পর্যন্ত উঁচু ঢেউ দেখা গিয়েছে। অর্থাৎ ওই সব অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস সূত্রে খবর, ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। কম্পনের গভীরতা কম হওয়ায় সুনামির ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭.৩ বলা হলেও পরে তা সংশোধন করে ৭.৮ করা হয়। সুনামি সতর্কবার্তা জারি করেছে ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাও। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র স্থানীয় বাসিন্দাদের সুনামি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ছেড়ে দ্রুত উঁচু এলাকায় চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। আগামী কয়েক ঘণ্টায় আফটারশকের আশঙ্কার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রবিবার রাতে কেঁপে উঠেছিল ভুটান। তার জেরে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছিল কলকাতা শহরেও।

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ