সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে বৃদ্ধ বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম জাফর কামারউদ্দিন সৈয়দ পাটেল (৮২)। তিনি জলসম্পদ দফতরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। অভিযুক্ত ছেলে আব্দুল রহমান আব্দুল জাফর পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলের সঙ্গে বাবার বিবাদ চলছিল। বাড়ির সদস্যদের সঙ্গে নিয়মিত অশান্তি ও দুর্ব্যবহারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় দুই বছর আগে নিজের বাড়ি ছেড়ে পুনেতে মেয়ের বাড়িতে চলে যান জাফর পাটেল। এরপর নিজের বাড়ির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত বৃদ্ধের পক্ষেই রায় দেয়। ছেলেকে বাড়ি ছাড়ার নির্দেশও দেয় আদালত। আদালতের রায় হাতে নিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন জাফর পাটেল। অভিযোগ, সেই সময় ক্ষুব্ধ ছেলে তাঁদের পথ আটকায়। যে অটোরিকশায় বাবা-মেয়ে ফিরছিলেন, সেটি মাঝরাস্তায় থামিয়ে দেয় সে।

আরও পড়ুনঃ দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

এরপর প্রকাশ্য রাস্তায় বাবার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। একাধিকবার ছুরির আঘাতে গুরুতর জখম হন জাফর পাটেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মেয়েও। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্ত আব্দুল রহমানকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই নৃশংস হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের