সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শনিবার শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে একই গাড়িতে দেখা যাওয়ার পর জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Bandopadhay) দাবি করেছেন, যখন রোজভ্যালি মামলায় অভিযুক্ত হিসেবে জেলে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তখন তাঁকে তিনি আইনি সাহায্য করেছেন। দলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক টাকা খরচ হয়েছে। কল্যান বন্দ্যোপাধ্যায়ের দাবি ,সুদীপদা যদি রোজ ভ্যালি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চান, তাহলে সুবিধা হবে। তাই হয়তো সুদীপদা দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে গিয়েছেন। কল্যাণ আরও বলেন, সুদীপদার এমন একটা অভ্যাস আছে। কংগ্রেসে গিয়েছিলেন। আবার তৃণমূলের এসেছেন।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে অন্ধের মত বিশ্বাস করেছে। সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhay) নাকি দিল্লিতে যে গাড়িটা আছে সেই গাড়িটির ১৭ বছর বয়স হয়ে যাওয়ায় নতুন গাড়ি দলের কাছে চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন এখন গাড়ি দেওয়া সম্ভব নয়। দলের পুরনো গাড়ি আছে। ইচ্ছে হলে ব্যবহার করুন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ শতাব্দী রায়ের (MP Satabdi Roy)সঙ্গে বিজেপি নেতা ভূপিন্দর সিং -এর দিল্লির বাড়িতে যাওয়া প্রসঙ্গে এই ভাবেই বোমা ফাটালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, দমদমের অপর বর্ষীয়ান সাংসদ সৌগত রায়(MP Saugata Roy) বলেন, কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছিল। তখন বলেছিলেন, আমি কোথাও যাচ্ছি না। গেলে তোমাদের জানাব। কিন্তু শনিবার শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে দিল্লিতে তাঁকে দেখা গেছে। এটা মানুষের নৈতিকতার ব্যাপার। বঙ্গ রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে লোকসভায় দলনেতার পদে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

অসুস্থ হয়ে পড়ায় সেই পদ থেকে তাঁকে কিছুদিন আগে সরানো হয়েছিল। উত্তর কলকাতার  সাংসদকে নিয়ে আগে ও দলের মধ্যে অনেক তর্ক – বিতর্ক হয়েছে ।অনেক নেতা দল ছেড়েছেন তাঁর জন্য বলে রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেননি। অথচ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এনডিএ শিবিরকে সমর্থন করার কথা ভাবছেন? শতাব্দী রায়ের সঙ্গে একই গাড়িতে তাঁকে দিল্লিতে চলাচল করতে দেখে এমনই জল্পনা দেখা দিয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শনিবার বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দার সিংহের সঙ্গে দেখা করার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দিল্লিতে বৈঠক করেন বলে জানা গিয়েছে।এদিকে দিল্লি সূত্রে খবর বিদ্রোহী সাংসদরা সোমবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করতে পারেন। বিদ্রোহী তৃণমূল সাংসদদের ঘনিষ্ঠ মহল দাবি করেছে সোমবার রাজনীতিতে বড় চমক অপেক্ষা করছে।রবিবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা পরবর্তী রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে।

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার