বয়স শুধু সংখ্যা! ৫৫-তে গ্ল্যামারের ঝড় তুললেন মনীষা কৈরালা

৯০-র দশকে নিজের সৌন্দর্য আর অভিনয়ের জাদুতে বলিউড মাতিয়েছিলেন মনীষা কৈরালা। সময়ের সঙ্গে বয়স বেড়েছে ঠিকই, কিন্তু কমেনি তাঁর আত্মবিশ্বাস কিংবা আবেদন। এবার থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে শেয়ার করা কিছু সাহসী ছবিতে ৫৫ বছরের মনীষা যেন নতুন করে শিখিয়ে দিলেন,জীবনকে উপভোগ করার কোনও বয়স হয় না। দেখে নিন অভিনেত্রীর ভাইরাল হওয়া সেই ছবিগুলোর ঝলক।

Share:

৫৫ বছর বয়সেও আত্মবিশ্বাসে ভরপুর মনীষা কৈরালা। থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে শেয়ার করা তাঁর নতুন ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দু।

লেপার্ড-প্রিন্টের ওয়ান-পিস সুইমস্যুট ও মানানসই লম্বা শ্রাগে ধরা দিলেন অভিনেত্রী। সহজ অথচ স্টাইলিশ এই লুক নজর কেড়েছে ভক্তদের।

কালো টুপি ও সানগ্লাসে রোদকে উপেক্ষা করে সৈকতের বালিতে পোজ দিয়েছেন মনীষা। সমুদ্রের ঢেউয়ের পটভূমিতে তাঁকে দেখাচ্ছিল অনবদ্য।

একটি ছবিতে সৈকতের বালির উপর দিয়ে হেঁটে যেতে দেখা যায় তাঁকে। বাতাসে উড়তে থাকা শ্রাগ ছবিটিকে দিয়েছে আলাদা মাত্রা।

ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন অনুপ্রেরণামূলক বার্তা, বয়স, চেহারা কিংবা অন্যের মতামত যেন কাউকে নিজের জীবন উপভোগ করা থেকে বিরত না রাখে।

'সুইমস্যুট পরুন, ছবি তুলুন, সূর্যের উষ্ণতা অনুভব করুন', মনীষার এই কথাগুলো নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

পোস্টটি ঘিরে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, 'আপনি চিরকাল সবচেয়ে সুন্দরী', আবার কেউ তাঁকে আখ্যা দিয়েছেন 'সিংহী' হিসেবে।

ক্যানসার জয় করে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া মনীষা আবারও প্রমাণ করলেন, আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য, আর জীবনকে ভালোবাসার কোনও নির্দিষ্ট বয়স নেই।

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের