জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

Share:

নিজস্ব প্রতিনিধি:  চুল ধোয়া নিত্যদিনের পরিচ্ছন্নতারই একটি অংশ। কিন্তু জানেন কি, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সপ্তাহের প্রতিটি দিন চুলে শ্যাম্পু করা  শুভ নয়?  বিশেষ করে সপ্তাহের কয়েকটি বার নিয়ে রয়েছে একাধিক প্রচলিত বিশ্বাস। কারণ হিন্দু ধর্মে দৈনন্দিন জীবনযাপনের নানা কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি। পুজো করা থেকে শুরু করে চুল ধোয়া, প্রতিটি ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে চলার প্রচলন রয়েছে। পরিবারের প্রবীণদের মুখেও অনেক সময় শোনা যায়, সপ্তাহের নির্দিষ্ট কয়েকটি দিনে চুল ধোয়া বা শ্যাম্পু করা উচিত নয়। তাতে দেবী লক্ষ্মী রুষ্ট হন এমনকী বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও রয়েছে কিছু বিশেষ বিধিনিষেধের কথা। কোন দিন চুল ধোয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়? আর কোন দিনকে মনে করা হয় শুভ? জেনে নিন বিস্তারিত।  

বৃহস্পতিবার চুল ধোয়া কি অশুভ? 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতির উদ্দেশে উৎসর্গীকৃত। জ্যোতিষশাস্ত্রে এই দিনের অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতিকে জ্ঞান, সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের কারক বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বৃহস্পতিবার চুল ধুলে জন্মছকে বৃহস্পতি গ্রহ দুর্বল হতে পারে। সেই কারণে অনেক পরিবারে এই দিন চুল ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

 আর কোন কোন দিনে চুল ধোয়া এড়িয়ে চলবেন? 

বৃহস্পতিবার ছাড়াও সোমবার, মঙ্গলবার এবং শনিবার চুল ধোয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। প্রচলিত ধারণা অনুযায়ী, এই দিনগুলিতে চুল ধুলে মা লক্ষ্মীর আশীর্বাদ কমতে পারে। এর প্রভাব পড়তে পারে সংসারের সুখ-সমৃদ্ধির উপর। যদিও এই নিয়ম সব পরিবার বা অঞ্চলে সমানভাবে প্রচলিত নয়। 

 চুল ধোয়ার জন্য কোন দিন শুভ? 

প্রচলিত  বিশ্বাস অনুযায়ী, শুক্রবার চুল ধোয়ার জন্য শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনের সঙ্গে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সৌন্দর্য, বিলাসিতা, সুখ-স্বাচ্ছন্দ্য ও বৈভবের কারক বলে মনে করা হয়। সেই কারণেই শুক্রবার চুল ধোয়াকে অনেকেই শুভ বলে মনে করেন।

 বিবাহিত মহিলাদের জন্য কী নিয়ম? 

বিবাহিত মহিলাদের চুল ধোয়ার ক্ষেত্রে কিছু পরিবারে বিশেষ নিয়ম মানা হয়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বিবাহিত মহিলাদের চুল ধোয়া থেকে বিরত থাকতে বলা হয়। মনে করা হয়, এই দিনগুলিতে চুল ধুলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন এবং সংসারের সুখ-সমৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।

অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি, এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ