‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের একাংশের বিরুদ্ধে ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও দুর্নীতির সঙ্গে লিপ্ত হওয়ার খবরে বেজায় চটেছেন তিনি। তাই দলের নিচুর তলার কর্মী থেকে নেতাদের একাংশকে সাবধান করে দিলেন তিনি। সঙ্গে বলে দিলেন সবটাই দিল্লির নজরে রয়েছে। আজ, শনিবার নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে দলীয় কর্মসূচির সূচনাতে গিয়ে কর্মী ও নেতাদের একাংশকে সতর্ক করে দিয়েছেন শমীকবাবু। তিনি বলেছেন, ‘অনেক বিধায়ক এলাকায় নিজ নিজ গোষ্ঠী তৈরি করে পদ দিচ্ছে। যেমন কাউন্সিলর, কো-অর্ডিনেটর, মেয়রের মতো পদ দিয়ে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এসব বরদাস্ত নয়। তোলাবাজি, টাকা আদায় একটা সামাজিক ব্যাধি। তা দূর করতে হবে। দল সকলের কার্যকলাপের উপর নজর রেখেছে। দলকে এড়িয়ে কেউ যদি কোনও অনৈতিক কাজ করার সাহস দেখায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হব না। দলকেই গুরুত্ব দিতে হবে। মানুষ এসব বরদাস্ত করবে না।’

আরও পডুন: ‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

এদিন বিজেপির ‘সেবাদূত’ কর্মসূচির উদ্বোধন করেন সভাপতি শমীক। এই কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্লক, শক্তিকেন্দ্র, মণ্ডল স্তর পর্যন্ত পৌঁছতে হবে প্রতিটি কর্মী, বিধায়ক, পদাধিকারীদের। সেবাদূত কর্মসূচির মাধ্যমে প্রত্যেক মানুষকে কেন্দ্র-রাজ্য সরকার অর্থাৎ বিজেপিমুখী করতে হবে। প্রত্যেক জায়গায় একজন করে কার্যকর্তা যাবেন। জনগণের সুবিধা-অসুবিধার কথা শুনবেন তাঁরা। সাংগঠনিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন তাঁরা। বিধায়ক, সাংসদদের নিজেদের কেন্দ্র ছেড়ে অন্যত্র যেতে হবে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সংসদে জরুরি অধিবেশন আছে। তার জন্য সাংসদরা ব্যস্ত থাকবেন। আবার ৪ থেকে ১৪ তারিখ পর্যন্ত বিধানসভা অধিবেশন, তাই সেই সময়টা বিধায়কদের বাদ দিতে হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকী বা সুশাসন দিবসে শেষ হচ্ছে সেবাদূত কর্মসূচি।’

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের