‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর। শুধু ধারাবাহিক নয়, চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। কিন্তু কেন এরকম কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি? সেটাই ভাবাচ্ছে ভক্তমহলকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিনেই তিনি আত্মহত্যা করলেন কেন? অভিনেত্রীর মৃত্যুর কারণ হিসেবে অনেকেই ইন্ডাস্ট্রিতে কাজের চাপকে দায়ী করেছে। জানা যায়, কাজ না পাওয়ার কারণে সুশান্ত সিংও হতাশায় ভুগছিলেন, সেই কারণেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। অভিনেত্রীর সঙ্গেও এমন কোনও ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, ঘটনাটি ১৪ জুন সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ঘটেছে। আত্মহত্যার আগে সঞ্চিতা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। নিজের শাড়ি গলায় পেঁচিয়েই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন অভিনেত্রী। অনেক ডাকাডাকির না খুললেও দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে পরিবার। এরপর তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আচল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) বিনোদ ওয়াঘ জানিয়েছেন, এই ঘটনায় মৃতের বাবা মাছিন্দ্র উগালের অভিযোগের ভিত্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় একটি আকস্মিক মৃত্যুর (এডিআর) মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। তবে সঞ্চিতার মৃত্যুর পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

তাঁর ভাই অবিনাশ জানিয়েছেন, সঞ্চিতার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে উৎসর্গ করা হয়েছিল, যিনি ২০২০ সালের ১৪ জুন মর্মান্তিকভাবে মারা যান। সঞ্চিতা নিজের জীবন শেষ করার জন্য ঠিক সেই একই তারিখ ১৪ জুন বেছে নেন। বিনোদন জগতের ক্রমাগত চাপ, কাজের সুযোগের অভাব এবং সিনিয়রদের দ্বারা অবিরাম অপমানের কারণেই সঞ্চিতা এই চরম পদক্ষেপ নিয়েছেন। বলিউড এবং টিভি ইন্ডাস্ট্রি “অত্যন্ত বিষাক্ত ও নোংরা”। এছাড়া সঞ্চিতার সহ-অভিনেত্রী মেঘা শর্মা জানিয়েছেন যে, “জানুয়ারি মাস থেকে তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। তাঁর কিছু ব্যক্তিগত কারণ ছিল, তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ১০ দিন আগেই অভিনেত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। সঞ্চিতা তাঁর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলেন, তিনি একজন হাসিখুশি ও প্রাণবন্ত মানুষ ছিলেন। তবে সে প্রায়ই বলত যে সে আত্মহত্যা করবে এবং আমরা তার মা ও পরিবারসহ সবাই তাঁকে ইতিবাচক থাকতে উৎসাহিত করতাম।” পুলিশ বর্তমানে অভিনেত্রীর আত্মহত্যার পেছনের সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছেন।

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়