ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঠিক পশ্চিমবঙ্গের মতোই পুনরাবৃত্তি ঘটল মহারাষ্ট্রে। উদ্ধব ঠাকরের শিবসেনা ছেড়ে একনাথ শিন্ডে শিবিরে যোগ দিলেন ছয় সাংসদ। ‘অপারেশন ক্রাউন প্রিন্স’ ও ‘অপারেশন ল্যুটিয়েন্সে’র পর সফল ‘অপারেশন টাইগার’ও। আরও ভেঙে বেসামাল উদ্ধব ঠাকরের শিবসেনা। বেশ কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল দল ভাঙতে পারে উদ্ধবের। সেই কারণেই গত রবিবার শিবসেনার (উদ্ধব শিবির) লোকসভার সাংসদদের নিয়ে বৈঠক ডাকেন উদ্ধব ঠাকরে। কিন্তু সেদিন মাত্র তিন থেকে চারজন সাংসদ উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বাকি সাংসদদের ফোনে পাওয়া যাচ্ছিল না। তারপরেই বালাসাহেব ঠাকরের পুত্র জানান, যাঁরা দল ছাড়তে চান ছেড়ে দিতে পারেন। আর আজ, বুধবার উদ্ধবকে ধাক্কা দিয়েই শিবির বদলে ফেললেন ছয় সাংসদ। সূত্রের খবর, তাঁরা ইতিমধ্যেই দিল্লি গিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে উদ্ধব শিবির ছাড়ার কথা জানিয়েছেন। দেওয়া হয়েছে চিঠিও। তাতে স্পিকারকে বলা হয়েছে, এবার থেকে শিবসেনার উদ্ধব শিবিরের সাংসদ হিসেবে যেন তাঁদের আর দেখা না হয়। সঙ্গে তাঁদের এনডিএ শিবিরের সঙ্গেই যেন বসতে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারণ তাঁরা একনাথ শিন্ডের শিবেসনায় যোগ দিয়েছেন।

আরও পডুন: দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

কোন কোন সাংসদরা ছেড়ে গেলেন উদ্ধবের শিবির? প্রকাশ্যে এসেছে তাঁদের নাম। তাঁরা হলেন- সঞ্জয় যাদব, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাতিল অষ্টিকর, ওমরাজে নিম্বালকার, ভৌসাহেব ওয়াকচোর ও সঞ্জয় দীনা পাতিল। গত সপ্তাহে দিল্লিতে বৈঠক করে বিরোধী জোট ইন্ডিয়া। তারপরেই ভেঙে খান খান হয় তৃণমূলের সংসদীয় দল। ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ ঘাসফুল শিবির ছেড়ে এখন এনসিপিআইয়ের সদস্য। সেই রেশ কাটতে না কাটতেই ভাঙন ধরল উদ্ধবের দলেও। যার ফলে লোকসভায় আরও দুর্বল হয়ে গেল বিরোধী জোট ইন্ডিয়া। শক্তি বাড়ল এনডিএ-এর। কারণ উদ্ধবের শিবির ছেড়ে সাংসদরা যোগ দিয়েছেন শিন্ডের গোষ্ঠীতে। আর একনাথ শিন্ডে এখন এনডিএ-শিবিরেই রয়েছেন, মহারাষ্ট্রর উপমুখ্যমন্ত্রী তিনি। উদ্ধব শিবিরের শিবসেনার লোকসভায় সাংসদ সংখ্যা ছিল ৯। তার দুই-তৃতীয়াংশ দল ছাড়ায় তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবেন না বালাসাহেবের পুত্র। সূত্রের খবর, উদ্ধব ঠাকরের নজর এড়াতে গোপনে আজ, বুধবার মহারাষ্ট্র ছাড়েন ওই ছয় বিদ্রোহী সাংসদ। কেউ পুনে, কেউ মুম্বই থেকে হায়দরাবাদ হয়ে প্রাইভেট জেটে করে উড়ে যান দিল্লিতে।

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও