‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ জটিলতার পর অবশেষে আমেরিকা এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার (১৭জুন) সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন। বিশেষ এই চুক্তি স্বাক্ষর করার পর ট্রাম্প সেখানে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘এটা সহজ ছিল না , এটুকু আমি আপনাদের বলতে পারি।’

বিশেষ এই চুক্তি সই করার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ট্রাম্পের পাশে বসে থাকা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে থাকা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং অন্যান্য অতিথিরা হাততালি দিচ্ছেন। সই হওয়ার পর ট্রাম্প কাগজটি অতিথিদের দেখানোর জন্য তুলে ধরেন। তেহরানও আমেরিকা-ইরানের মধ্যে চুক্তি হওয়ার বিষয়টি জানিয়েছে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, ‘দুই দেশের মধ্যে মধ্যস্থতা করা পাকিস্তান সমঝোতাপত্রের যে খসড়া পাঠিয়েছিল, তা চূড়ান্ত হয়েছে। দুই প্রেসিডেন্ট (ট্রাম্প এবং পেজেশকিয়ান) তাতে স্বাক্ষর করেছেন।  সেটা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।’  

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যিনি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন, এই চুক্তিকে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ করে দেবে। এটি আমাদের দেশবাসীর জন্য সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শীঘ্রই জ্বালানির মূল্য কমাতে সাহায্য করবে।’  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২