ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ইরান-আমেরিকা সমঝোতা চুক্তি নিয়ে সম্ভবত ‘অল ইজ নট ওয়েল’। আগামিকাল শুক্রবার (১৯ জুন) সুই‍ৎজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে সমঝোতা চুক্তি নিয়ে বৈঠকে বসছেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। ওই বৈঠকে  মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলির শীর্ষ নেতাদেরও থাকার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (১৮ জুন) আচমকাই সুই‍ৎজারল্যান্ড সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কি কারণে তিনি সুই‍ৎজারল্যান্ডে যাওয়া বাতিল করলেন তা খোলসা করেনি পাকিস্তানের বিদেশ মন্ত্রক। শরিফের সফর আচমকা বাতিল হওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকাই হামলা চালায় মার্কিন ও ইজরায়েলের সেনা। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায় ইরাজের অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড। টানা ৪০ দিন বাদে ইরান ও আমেরিকার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান ও আমেরিকার মধ্যে সন্ধি করানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের লাগাতার চেষ্টায় শেষ পর্যন্ত সন্ধি করতে রাজি হয় ইরান ও আমেরিকা। ওই ভূমিকার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ প্রশংসাও করেন। ঠিক হয়, ১৯ জুন, শুক্রবার সমঝোতা চুক্তির শর্ত চূড়ান্ত করতে সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবেন ইরান ও আমেরিকার প্রতিনিধিরা। পাশাপাশি মধ্যস্থতাকারীরাও থাকবেন। গতকাল বুধবার (১৭ জুন) সমঝোতা চুক্তির একটি প্রাথমিক খসড়া স্বাক্ষরিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এতে স্বাক্ষর করেন। মধ্যস্থতাকারী হিসেবে শাহবাজ শরিফও স্বাক্ষর করেছেন। ফলে আচমকাই শরিফের সুই‍ৎজারল্যান্ডে যাওয়া বাতিল করার সিদ্ধান্তে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। ইরানের তরফে অবশ্য বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় সুই‍ৎজারল্যান্ডে এ সংক্রান্ত সরাসরি স্বাক্ষর অনুষ্ঠান আর অনুষ্ঠিত হবে না।’

 

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার