আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি, গাজোল: জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী সাধারণত জ্যৈষ্ঠ মাসেই পালিত হয়। তবে এবারে ব্যতিক্রম।ষষ্ঠীপুজো পড়েছে আষাঢ় মাসে। আর সেই প্রভাব পড়েছে বাজারেও। অন্যান্য বছরের তুলনায় এবারে ডালা, কুলো ও পাখার বাজারে কিছুটা মন্দাভাব দেখা গেলেও পুজোর উপকরণ কিনতে মানুষের উৎসাহে ভাটা পড়েনি। গাজোলের সাপ্তাহিক হাটবার ছিল এদিন। ডালিহাটির হাটে (Dalihatir Hut)সকাল থেকেই পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। দুপুর গড়াতেই হাটে দেখা গেল মহিলাদের ভিড়। কেউ কিনছেন তালপাতার পাখা, কেউ বা বাঁশের তৈরি নানা ডিজাইনের হাতপাখা, ডালা কিংবা কুলো কিনতে ব্যস্ত।সবই ষষ্ঠীপুজোর অপরিহার্য সামগ্রী।

রাঙাভিটা(Rangavita) এলাকার বাসিন্দা কৃষ্ণা গোস্বামী জানান, পরিবারের সন্তান-সন্ততিদের মঙ্গল কামনায় প্রতিবছরই তিনি ষষ্ঠীপুজো করেন। তাঁর কথায়, “পুজোর জন্য ডালা, কুলো, পাখা—এসব লাগবেই। শনিবার পুজো, তাই আজ হাটে এসে কিনে নিচ্ছি। তবে গতবারের তুলনায় এ বছর দাম অনেকটাই বেড়েছে।”একই সুর শোনা গেল তুলসীডাঙ্গা থেকে আসা গৃহবধূ নমিতা সাহার গলায়। তিনি বলেন, “ডালা, কুলো আর পাখার সেট এবার ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। দাম অনেক বেশি, কিন্তু পুজো তো করতেই হবে, তাই কিনতেই হচ্ছে।”

বিক্রেতাদেরও একই আক্ষেপ। ব্যবসায়ী কার্তিক চন্দ্র দাসের কথায়, “সাধারণত জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীপুজো হয়, তখন চাহিদা বেশি থাকে। এবারে আষাঢ় পড়ায় চাহিদা কিছুটা কমেছে। তার উপর বাঁশ, তালপাতা-সহ সব কাঁচামালের দাম বেড়েছে। তবুও মানুষ পুজোর সামগ্রী কিনছেন।”দাম বাড়ুক বা বাজার মন্দা থাকুক—বাংলার ঘরের আচার-অনুষ্ঠানের টান যে এখনও অটুট, গাজোলের হাটের এই চিত্র যেন সেই কথাই আরও একবার প্রমাণ করল।

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১